সম্প্রতি রোমে অনুষ্ঠিত হলো বিখ্যাত ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বুলগারির ১৪০ বছর পূর্তির বিশেষ আয়োজন। ২০ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও। সাদা-কালো রঙের অফশোল্ডার গাউনের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন ২০০ ক্যারেট হীরার বুলগারি সারপেন্টি চোকার। মূলবান রত্নখচিত এই চোকারের দাম ছিল ৪৩ মিলিয়ন ইউএস ডলার।
বুলাগারির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে এই ছবি।
ভোগ ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুসারে, ২০ মে বুলগারির ১৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া সারপেন্টি ক্যাটাগরির এই চোকারটি পরেন। এতে ১৪০ ক্যারেটের সাতটি নাশপাতি কাটের হীরা বসানো রয়েছে। এ ছাড়া পুরো চোকারে আরও ছিল ৬৯৮টি বাগেত্তি কাট হীরা।
বুলগারির সর্পিল ঘরাণার চোকারটি তৈরি করতে সময় লেগেছে ২ হাজার ৮০০ ঘণ্টা। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ছিলেন আমেরিকান অভিনেত্রী অ্যানি হাথাওয়েসহ চীন, জাপান, তাইওয়ান ও ইতালি থেকে আসা আরও অনেক তারকা।
তবে এখানেই শেষ নয়, বুলগারির জুয়েলারি যে পিসির খুব পছন্দের, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইনস্টাগ্রামে আরও একটি ছবিতে দেখা গেছে, বোল্ড ডিপ ভি নেক ড্রেসের সঙ্গে তিনি পরেছেন এই ব্র্যান্ডেরই নীলকান্তমণির গলার হার ও আংটি।
২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাবপ্রাপ্ত প্রিয়ঙ্কা চোপড়া মাত্র ৪২ বছর বয়সের মধ্য়েই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা হিসেবে ভূষিত হন। টাইম ম্যাগাজিন ২০১৬ সালে তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ ছাড়া ২০১৭ সালে ফোর্বসের ১০০ জন্য শক্তিশালী নারীর তালিকায় তাঁর নাম ওঠে।
সূত্র : এমএসএন ডট কম

অমলেট বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ডিম, পেঁয়াজ আর কাঁচা মরিচের পরিচিত আয়োজন। কিন্তু পারস্যের রান্নাঘরে ডিমের এই পরিচিত পদ পেয়েছে একেবারে ভিন্ন রূপ। কুকু সাবজি হলো তাজা হার্বস, মসলা ও ডিম দিয়ে তৈরি একধরনের বেকড পার্সিয়ান অমলেট। সকালের নাশতা, ব্রাঞ্চ বা হালকা খাবার হিসেবে বাংলাদেশি রান্নাঘরে এটি হতে...
২ ঘণ্টা আগে
দুজন মানুষের পছন্দ-অপছন্দ বা জীবনধারা আলাদা হওয়াটাই স্বাভাবিক। ভিন্ন মানসিকতা বা অভ্যাস সত্ত্বেও বহু দম্পতি বছরের পর বছর সুখে একসঙ্গে কাটিয়ে দেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা ভালোবাসায় বাদ সাধে না। কিন্তু সাম্প্রতিককালে সম্পর্কের সমীকরণে নীরবে ফাটল ধরাচ্ছে নতুন এক আধুনিক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ...
৪ ঘণ্টা আগে
কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
২১ ঘণ্টা আগে
ডিজনিল্যান্ড এমন একটি পার্ক, যা সরাসরি নিয়ে যায় শৈশবের রঙিন স্মৃতির ভিড়ে। ডিজনির গল্পগুলোতে ছিল রাজা রানি, কথা বলতে পারা পশু, পাখি, গাছ। একেবারে রঙিন আর আকাঙ্ক্ষিত একটি জীবন। যেখানে কষ্টের পরের সুখটা সবাই উপভোগ করতে পারত। গল্প পড়া শেষ হতো একটা লাইন দিয়ে—অবশেষে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
১ দিন আগে