গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ‘তুফান’ সিনেমার প্রথম গান ‘লাগে উরাধুরা’। এ আইটেম গানে নেচেছেন শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তী। এক ঝলক দেখা গেছে সংগীতশিল্পী প্রীতম হাসান ও পরিচালক রায়হান রাফীকেও। গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। মুক্তির পরই প্রশংসা কুড়াচ্ছে গানটি।
রাসেল মাহমুদ ও শরীফ উদ্দীনের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান। গতকাল সন্ধ্যায় প্রকাশের পর গানটি বেশ সাড়া ফেলেছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকির ইউটিউবে গত ১৬ ঘণ্টায় এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে ১৪ লাখ বারের বেশি। আরেক প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর ইউটিউবে গানটি দেখা হয়েছে ১০ লাখ ৫০ হাজার বারের বেশি।
ইউটিউব থেকে ফেসবুক—গানটির প্রশংসায় মন্তব্য করছেন নেটিজেনরা। ইউটিউবের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এভাবেই জবাব দিতে হবে। এটাই শাকিব খানের স্টারডম, একদম উরাধুরা।’ আরেকজন লিখছেন, ‘বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি, ফার্স্ট ডে-ফার্স্ট শো।’
শাকিব খান তাঁর ক্যারিয়ারে ২৫ বছর, অর্থাৎ রজতজয়ন্তী পূর্ণ করেছেন গতকাল ২৮ মে। ১৯৯৯ সালের এই দিনে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’। আর এদিন মুক্তি পেল ‘তুফান’ সিনেমার প্রথম গান ‘লাগে উরাধুরা’।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ‘তুফান’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ। তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান।

রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। তবে এই মাল্টিপ্লেক্স চেইনের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায়নি শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। অবশেষে জটিলতা কাটিয়ে ঈদের দ্বিতীয় দিন রোববার রাত থেকে স্টার সিনেপ্লেক্সে ফিরল শাকিব...
১২ ঘণ্টা আগে
প্রায় দুই দশক পর আগামী এপ্রিলে ভারতে সংগীত সফরে আসার কথা ছিল পপতারকা শাকিরার। শুরু হয়েছিল টিকিট বিক্রি। তবে শেষ মুহূর্তে ইরান যুদ্ধের কারণে শাকিরার কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। প্রথমে ভারতে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাকিরার। শাকিরার কনসার্টের ঘোষণার পর দর্শকের আগ্রহ বাড়তে...
১৫ ঘণ্টা আগে
সিনেমা মুক্তির পর অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। সিনেমা পাইরেসি হওয়ার ভয়ে এই রোজার ঈদে একাধিক নির্মাতা ঈদের প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
১৬ ঘণ্টা আগে
আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।
১৯ ঘণ্টা আগে