Ajker Patrika

দায়িত্ব পালনে বাধা নেই ডিপজলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দায়িত্ব পালনে বাধা নেই ডিপজলের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাবিষয়ক হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। 

গতকাল আবেদনটি শুনানির জন্য ওঠে। ডিপজলের আইনজীবী জয়নুল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এতে ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই।’ 

১৪ মে চলচ্চিত্র সমিতির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে রিট করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। তার পরিপ্রেক্ষিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করা হয়। নির্বাচনের ফল কেন বাতিল ঘোষণা করা হবে না এবং নতুন নির্বাচন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগ দেবে ইরান

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত