বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন মনোয়ার হোসেন ডিপজল। আজ রোববার বিষয়টি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালতে শুনানির জন্য উঠে। তবে নিপুণ আক্তারের আইনজীবী শাহ মঞ্জুরুল হক সময় আবেদন করেন।
ডিপজলের আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন চেম্বার আদালতে শুনানির জন্য ছিল। তবে নাসরিন আক্তার নিপুণের আইনজীবী এক দিন সময় আবেদন করেছেন। এটি আগামীকাল সোমবার আবারও শুনানির জন্য থাকবে।
২০ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্বাচনে ভোটারদের প্রভাবিত করাসহ অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণের করা রিটের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়।
ওই দিন হাইকোর্টের আদেশের পর নিপুণের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরেুদ্ধে ভোটারদের প্রভাবিত করা, আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচনে কারচুপির অভিযোগও রয়েছে। বিষয়গুলো নিয়ে নির্বাচনী আপিল বোর্ডের কাছেও আবেদন করা হয়েছিল। হাইকোর্ট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন।
নিপুণের অপর আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, হাইকোর্ট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে ছয় মাসের নিষেধোজ্ঞা দিয়ে রুল জারি করেছেন। নির্বাচনের ফল কেন বাতিল ঘোষণা করা হবে না এবং নতুন নির্বাচন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। আর অনিয়মের বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে থাকা নিবন্ধন কর্তৃপক্ষকে অনুসন্ধান করতে বলা হয়েছে।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ১৪ মে রিট করেন নাসরিন আক্তার নিপুণ। রিট আবেদনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার পাশাপাশি নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তদন্তে কমিটি গঠন এবং নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয় গত ১৯ এপ্রিল। যাতে জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। গত ২৩ এপ্রিল ফল ঘোষণা করা হয়।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৫ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৫ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৭ ঘণ্টা আগে