
চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সর্বশেষ অবস্থান পাওয়া গেছে ভারতের বিহারের মুজাফফারাবাদ এলাকায়। এ বিষয়ে ভারতীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে নিখোঁজ এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবি কার্যলয়ে হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাত করে তাঁর বাবার নিখোঁজের বিষয়টি জানান।
তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন, বিষয়টি আমরা ডিবিকে জানিয়েছি।’
এরপর হারুন অর রশীদ সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। গত ১২ মে দর্শনার গেদে সীমান্ত দিয়ে কলকাতায় যান। কলকাতায় গোপাল নামে পরিচিত একজনের বাসায় ওঠেন। পরদিন ১৩ মে সকালে নাস্তা করে ওই বাসা থেকে বেরিয়ে যান। সেদিন সন্ধ্যায় কলকাতায় গোপালের বাসায় ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে থাকা তাঁর মেয়ে ও এপিএস এমপির সঙ্গে যোগাযোগ করতেও ব্যর্থ হন। এর মধ্যে তার মোবাইল থেকে যে বার্তা আসছে, তাতে দাবি করা হচ্ছে-তিনি দিল্লীতে আছেন, বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করছেন। এই বার্তাগুলোও তার পরিবার বিশ্বাস করছে না।’
হারুন অর রশীদ বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। ভারতীয় পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের সহযোগিতা করছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, সংসদ সদস্যের সর্বশেষ অবস্থান মুজাফফারাবাদ। তিনি তার ভারতীয় নম্বরটি কখনও খুলছেন, কখনও বন্দ করে রাখছেন।’
তিনি আরও বলেন, ‘মোবাইলটি তার নিয়ন্ত্রণে আছে, না কি অন্য কেউ করছে, আমরা তা জানার চেষ্টা করছি। তিনি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছেন কি না, এসব কিছুই আমরা বোঝার চেষ্টা করছি। সবকিছুই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিনিয়ত ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে।’
ঝিনাইদহ-৪ আসনে তিন বারের নির্বাচিত এমপি আনোয়ারুল আজিম আনার কানের চিকিৎসার জন্য গত ১২ মে (রোববার) ভারতে যান।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা। প্রস্তাবনা অনুযায়ী ১০০ কিলোমিটারের কম ও বেশি উভয় দূরত্বে কিলো প্রতি ১ টাকা বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই...
২৭ মিনিট আগে
তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্রের মালিকপক্ষের আয়কর প্রদানে মতপার্থক্য দেখা দেওয়ায় ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড কার্যকর হয়নি। বর্তমানে ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন-সংক্রান্ত বিষয়ে ৬টি রিট/সিভিল পিটিশন
৩১ মিনিট আগে
বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবিতে সড়ক পরিবহন ও সেতু এবং নৌ-পরিবহন মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির প্রতিনিধিরা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সেবা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জার্মানির কোম্পানি অ্যারোডাটা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আগ্রহের বিষয়টি তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লট্জ।
১ ঘণ্টা আগে