
ভারতীয় ধনকুব মুকেশ আম্বানির ছেলের বিবাহপূর্ব অনুষ্ঠান ঘিরে গুজরাটের জামনগর মাতিয়ে গেছেন বিশ্বের নামীদামি সব তারকারা। আগামী ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। এর আগে আবারও বসতে যাচ্ছে তারার হাট। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আগে আরও একটা প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেই খবর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, চলতি মাসের শেষে অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত-রাধিকা।
আগামী ২৮ থেকে ৩০ মে হবে সেই অনুষ্ঠান। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত, সমুদ্রপথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি।
দু’দিনের এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় ৮০০ জনের বেশি অতিথি রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ৬০০ জন কর্মী। সব মিলিয়ে যে এলাহি আয়োজন হতে চলেছে, সেই আন্দাজ পাওয়া যাচ্ছে।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ক্রুজ সফরেও বসবে চাঁদের হাট। শাহরুখ খান, সালমান খান, আমির খান থেকে রণবীর কাপুর, আলিয়া ভাট, বলিউডের একাধিক এ লিস্টারের সেখানে থাকার কথা।
পাশাপাশি জানা যাচ্ছে, ক্রুজে স্পেশাল পারফরম্যান্স থাকবে ডুয়া লিপা, শাকিরা আর এ আর রহমানের।
তবে এই নিয়ে এখনো আনুষ্ঠানিক খবর জানা যায়নি। তবে বলিউড থেকে বিশ্বের বড় বড় তারকারা যে প্রি-ওয়েডিং পার্ট টু-তে থাকতেই পারেন, সে সম্ভাবনা বেশ জোরালো।
গুজরাটের জামনগরে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ের ইভেন্টে পারফর্ম করেছিলেন রিহানা, অরিজিৎ সিং থেকে শ্রেয়া ঘোষাল। সকল অনুরাগীকে চমকে দিয়ে একসঙ্গে মঞ্চে উঠে নাচের তালে মাতিয়ে তুলেছিলেন বলিউডের তিন খান। এবার প্রি-ওয়েডিং পার্ট টু-তে কী চমক দেখা যায়, সেদিকে নজর থাকবে অনেকের।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৮ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে