এটিএম বুথে গিয়েছিল স্কুলের সরকারি স্কিমের টাকা তুলতে। কিন্তু সেখানে ওই ছাত্র যা দেখল, তা ঘুণাক্ষরেও ভাবেনি সে। এটিএম কার্ড ঘষতেই ওই স্কুলছাত্র দেখতে পায় তার ব্যাংক অ্যাকাউন্টে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের কাতিহার জেলার একটি গ্রামে। এ ঘটনার পর ওই এটিএম বুথের সামনে ওই গ্রামের অনেকেই লাইন ধরেছে। সবারই আশা, হয়তো ছেলের মতো তাঁদের ব্যাংকের অ্যাকাউন্টেও জমা হবে হাজার কোটি টাকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গুরুচরণ বিশ্বাস এবং ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আশীষ সরকারি স্কিমের টাকা উত্তর বিহার গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলতে যায়। সেই টাকা তুলতে গিয়ে গুরুচরণ বিশ্বাস দেখে, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। আর আশীষের অ্যাকাউন্টে জমা পড়েছে ৬ কোটি ২ লাখ রুপি বা ৭ কোটি ১৮ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের প্রধানও। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই লেনদেন নিয়ে তদন্ত চালাচ্ছে ব্যাংকটি।
এ নিয়ে কাতিহার জেলা ম্যাজিস্ট্রেট উদয়ন মিশ্র বলেন, `আমি এ ঘটনার বিষয়ে শুনেছি। আমরা ঘটনাটি তদন্ত করছি। ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমাদের জানিয়েছেন, কম্পিউটারাইজড সিস্টেমে ত্রুটি থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। এই টাকাগুলো ওই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জমা হয়নি, শুধু তাদের ব্যাংক স্টেটমেন্টে দেখিয়েছে।
তবে বিহারে এর আগেও বড় অঙ্কের টাকা ভুলে এক ব্যাংক গ্রাহকের একাউন্টে যাওয়ার ঘটনা ঘটেছে। রাজ্যটির পাটনায় ৫ লাখ রুপি বা ৫ লাখ ৮০ হাজার টাকা এক ব্যক্তির অ্যাকাউন্টে ভুলে চলে যায়। পরে সেই টাকা ফেরত না দেওয়ায় ওই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। ওই ব্যক্তি দাবি করেছিলেন, সরকারের পক্ষ থেকে ত্রাণ হিসেবে তিনি ওই টাকা পেয়েছিলেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১৬ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে