
সঞ্জয় লিলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ দিয়ে ওটিটিতে ডেবিউ করছেন অভিনেত্রী শারমিন শেহগাল। ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিরিজটি। তবে সিরিজটিতে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিনেমায় মল্লিকাজানের (মনীষা কৈরালা) মেয়ে আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন শারমিন। তবে তাঁর অভিনয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই অভিনেত্রীর অভিনয় দেখে নেপোটিজম বলে কটাক্ষ করেছেন। কারণ শারমিন শেহগাল সম্পর্কে সঞ্জয় লিলা বানসালির বোনের মেয়ে। অনেকেরই দাবি, শুধু পরিচালকের ভাগনি হওয়ার সুবাদে এই চরিত্রে তাঁকে কাস্ট করা উচিত হয়নি। কটাক্ষের মুখে পড়ে নিজের একাধিক পোস্টের মন্তব্য সেকশন বন্ধ রেখেছেন অভিনেত্রী।
আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শারমিন শেহগালকে দেখে হতাশ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়া খুললেই তা দেখা যাচ্ছে। একজন লিখেছেন, ‘এইমাত্র হীরামান্ডি দেখে উঠলাম। শারমিন শেহগাল খুব বেশি স্ক্রিন সময় পেয়েছিলেন অস্বাভাবিক অভিনয় দক্ষতার জন্য। কিন্তু কথা হলো, ও অভিনয় জানেই না! অভিব্যক্তির অভাব, বাচনভঙ্গিতে সমস্যা, পুরো অভিজ্ঞতাকে নষ্ট করে দিয়েছে।’ অপর এক নেটিজেন লেখেন, ‘আমার সত্যিই ওকে আলম হিসেবে পছন্দ হয়নি।
কেউ কেউ নেপোটিজম বিতর্ক নিয়ে সরব হয়েছেন। নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বক্স। কারও মন্তব্য, ‘অভিব্যক্তিহীন ভাগনিকে কাস্ট করেছেন। ওকে স্ক্রিনে দেখে ঘুম পেয়ে যাচ্ছিল।’ যদিও ছবিতে প্রশংসিত হয়েছে অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, সানজিদা শেখের অভিনয়।
উল্লেখ্য, শারমিন সঞ্জয় লিলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (২০২২) ছবিতে ক্যামেরার পেছনে কাজ করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত স্পোর্টস বায়োপিক, ‘মেরি কম’-এর সহকারী পরিচালকও ছিলেন।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে