অবশেষে রাজধানী জুড়ে নামল স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার রাত ৯ টা থেকে কিছু এলাকায় সামন্য বৃষ্টি হলেও রাত ১২ টার পর রাজধানী জুড়েই নেমেছে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে হচ্ছে বজ্রপাত।
ইতিমধ্যে হাতিরঝিল, রামপুরা, মগবাজার, মালিবাগ, গুলশান, সিদ্ধেশ্বরী, বসুন্ধরা আবাসিক, ধানমন্ডি এলাকাসহ রাজধানীর অনেক এলাকায় বৃষ্টির তথ্য পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত যে বৃষ্টি হয়েছে সেটি খুবই সামান্য পরিমাণ। তাই সেটির রেকর্ড নেই। তবে একটু আগে ( রাত ১২ টা) ঢাকার অধিকাংশ এলাকাতেই বৃষ্টি শুরু হয়েছে।
মনোয়ার হোসেন বলেন, এটি সামান্য বৃষ্টি। এখন পর্যন্ত রেকর্ড হয়নি। সাধারণত তিন ঘণ্টা পরপর রেকর্ড হয়।
এদিকে গত মাসে (এপ্রিল) গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা অঞ্চলে টানা ১৭ দিন তাপপ্রবাহ চলমান রয়েছে। বাংলাদেশের পশ্চিমে ভারতের যে অঙ্গরাজ্য রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার ও ওডিশা ও আশপাশের কয়েকটি বাংলাদেশের চেয়ে বেশি তাপমাত্রা থাকে। তার প্রভাব পড়ে দেশের এই অঞ্চলগুলোতে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তবে সামগ্রিকভাবে তাপপ্রবাহ কমাতে যে বৃষ্টির দরকার হবে সেটি দেশের পশ্চিমাঞ্চল হয়ে আসতে হবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ৫ মে থেকে সারা দেশেই বৃষ্টি হবে। সেটা ৫ থেকে ৭ দিন চলমান থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বিরাজমান তাপ প্রবাহ পূর্ববর্তী এলাকায় অব্যাহত থাকতে পারে।
প্রসঙ্গত, এর আগে ১৯ এপ্রিল ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছিল। তারপর থেকে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত ছিল।

শীতের শেষে চৈত্রের শুরু থেকেই সারা দেশে সামান্য তাপমাত্রা বাড়লেও প্রকৃতিতে বিরাজ করছে বর্ষার আগাম আমেজ। গত সপ্তাহ থেকেই দেশের কোথাও না কোথাও হালকা বা ভারী বৃষ্টি চলছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে চলেছে ঝড়ের তাণ্ডব। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে...
২১ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের তিনটি বিভাগ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে
ঈদের দিন গতকাল শনিবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে আজ রোববার সকালে এই অঞ্চলের বাতাসে রয়েছে কিছুটা শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে...
২ দিন আগে
পবিত্র ঈদুল ফিতরের দিন আজ শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়ে দিন শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিবলয় আরও অন্তত আগামীকাল রোববার পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এর পাশাপাশি দেশের আটটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ...
৩ দিন আগে