
যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন জিল স্টেইন। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বামপন্থী দল গ্রিন পার্টি থেকে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন।
আজ রোববার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার মার্কিন বামপন্থী নেতা জিল স্টেইনকে ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিল স্টেইনের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তাঁর গ্রেপ্তারের বিষয়টি দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী জিল স্টেইনসহ ওয়াশিংটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে সংঘটিত বিক্ষোভ থেকে অন্তত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে জিল স্টেইনের প্রচারণা ম্যানেজার জেসন কল এবং সহপ্রচারণা ম্যানেজার ক্যালি মেরিল-কাইকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের আগে শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে জিল স্টেইন বলেছিলেন, ‘আমরা এখানে ওয়াশিংটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি আমাদের সাংবিধানিক অধিকারের জন্য, দাঁড়িয়েছি আমেরিকার মানুষের জন্য যাঁরা চান—এই গণহত্যা এখনই বন্ধ হোক।’
জিলের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, গ্রেপ্তার শুরু করার আগে জিল এবং শিক্ষার্থীরা পুলিশকে শান্ত করার চেষ্টা করেছিলেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও চিকিৎসক জিল স্টেইন ২০১২ এবং ২০১৬ সালে গ্রিন পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। গত নভেম্বরে তিনি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, ওয়াশিংটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভে গাজায় যুদ্ধ বন্ধের দাবি ছাড়াও বোয়িং কোম্পানির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানানো হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে—বিক্ষোভকারীদের কথা এবং কাজের মাধ্যমে এটি দ্রুত পরিষ্কার হয়ে গেছে, আমাদের ক্যাম্পাসে তাদের ভালো উদ্দেশ্য ছিল না। এই বিক্ষোভের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এবং বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা ছিল।

ইতালির রাজধানী রোমের পিনেতা সাচ্চেত্তি এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে এক প্রবাসী বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় ২৬ জুন (শুক্রবার) দিবাগত গভীর রাতে অরেলিও অঞ্চলের ভায়া মন্তিমিও সড়কের ৩৫ নম্বর ভবনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
৫ মিনিট আগে
আমার ভালোবাসা, আমাদের মেয়ে বড় হলে তাকে আমি জানাব, তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ। তাকে বলব, কীভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। শেষ নিশ্বাস পর্যন্ত তুমি তাকে বুকে আগলে রেখেছিলে, তাকে জানাব, তুমি কতটা সাহসী নারী ছিলে।
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৩৬০ জন। দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানা যায়, ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ধ্বংসস্তূপের কাছে
৫ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘বোকামির মতো লঙ্ঘনের’ অভিযোগ আনার পর এই হামলা চালানো হলো।
৫ ঘণ্টা আগে