দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ বাসসকে জানান, একটি বিশেষ বিমানে সোমবার বিকেল পাঁচটায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২২ ও ২৩ এপ্রিল কাতারের আমির এই সফরে আসছেন। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ হতে এটি প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর। কাতারের আমির তাঁর সফর সঙ্গীদের নিয়ে ‘ল্যা মেরিডিয়ান’ হোটেলে থাকবেন।
২৩ এপ্রিল সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। তাঁর সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
চুক্তি ও সমঝোতা স্মারকগুলো হলো
দ্বৈতকর পরিহার ও কর ফাঁকিসংক্রান্ত, আইনগত বিষয়ে সহযোগিতাসংক্রান্ত, সাগরপথে পরিবহনসংক্রান্ত, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষাসংক্রান্ত, দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলিসংক্রান্ত এবং যৌথ ব্যবসা পরিষদ গঠনসংক্রান্ত চুক্তি।
এ ছাড়া শ্রম শক্তিবিষয়ক সমঝোতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণাসংক্রান্ত সমঝোতা ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতাসংক্রান্ত সমঝোতাসহ পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ওই দিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মা-বাবার কবর জিয়ারত করেছেন। আজ মঙ্গলবার রাতে তিনি রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত তাঁর বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার সমাধিস্থলে যান।
৮ মিনিট আগে
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ মঙ্গলবার বিকেলে তিনি বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সোমবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ মঙ্গলবার রাতে নিজের ভ্যারিফায়েড এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এ শুভেচ্ছা জানান তিনি।
১ ঘণ্টা আগে