
সালমান খানের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল প্রায় ৯১৮ কোটি রুপি। সিনেমাটি আবার পর্দায় ফিরবে—এ কথা আগেই জানিয়েছিলেন ‘ভাইজান’। ২০২১ সালে নিজের জন্মদিনে বজরঙ্গির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন এ বিষয়ে কোনো আপডেট না পাওয়া গেলেও সম্প্রতি একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে তা নিয়ে কথা বলেছেন এর প্রযোজক কে কে রাধামোহন। জানিয়েছেন, ভাইজানের সবুজ সংকেতের অপেক্ষায় সবাই।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই ইভেন্টে প্রযোজক জানিয়েছেন, নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষের দিকে। সেটা শিগ্গিরই সালমান খানকে শোনানো হবে। তারপর দেখা যাবে বিষয়টা কোনদিকে যায়।
প্রযোজকের কথায়, ‘চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বজরঙ্গি ভাইজান’-এর চিত্রনাট্য তৈরি করেছেন, শিগ্গিরই তিনি সালমান ভাইকে এটি শোনাবেন। আমরা ভাইজানের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।’
২০২১ সালে মুম্বাইতে আরআরআর সিনেমার প্রচার অনুষ্ঠানেও ‘বজরঙ্গি ভাইজান’--এর সিক্যুয়েল নিয়ে কথা বলেছিলেন সালমান। এস এস রাজামৌলি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘রাজামৌলি ও তাঁর বাবার সঙ্গে আমার একটি দৃঢ় সম্পর্ক রয়েছে, কারণ তিনি বজরঙ্গি ভাইজান লিখেছেন এবং শিগ্গিরই আমরা ‘বজরঙ্গি ভাইজান ২’-এর জন্য আবার একসঙ্গে কাজ করব।’
যখন করণ জিজ্ঞাসা করলেন যে সালমান নিশ্চিত করছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর একটি সিক্যুয়েল আসতে চলেছে, তখন সালমান উত্তর দিয়েছিলেন, ‘হ্যাঁ, তবে এখন ফোকাস করা উচিত আরআরআরের দিকে।’
এদিকে ২০২৩ সালে বলিউড হাঙ্গামা জানিয়েছিল কবির খান পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে সালমানের বিপরীতে কারিনা কাপুর নয়, অভিনয় করবেন পূজা হেগড়ে। তারা আরও দাবি করে, সিনেমাটির শিরোনাম হবে ‘পবনপুত্র ভাইজান’।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৮ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে