আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন আজ শুক্রবার (১৯ এপ্রিল)। সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট। গঠনতন্ত্র অনুযায়ী, গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে। সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে জমেছে নায়ক-নায়িকাদের ভিড়।
তবে এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় একঝাঁক তারকা অভিনয়শিল্পী। তাঁরা হলেন অরুণা বিশ্বাস, শাকিব খান, ফেরদৌস আহমেদ, মৌসুমী, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, রেসি, বিপাশা কবির, সোহানা সাবা, পপিসহ বেশ কয়েকজন শিল্পী।
তবে তাঁদের ভোট দিতে না পারার পেছনে বিশেষ কোনো কারণ নেই। ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থানের কারণে ভোট দিতে পারছেন না এই তারকা অভিনয়শিল্পীরা।
গত নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। তবে এবার ভোটের মাঠ থেকে নিজেকে দূরে রেখেছেন। দেশে না থাকার কারণে আসতে পারছেন না ভোট দিতে। দূর প্রবাস থেকে এই অভিনেত্রী বলেন, দেশে থাকলে অবশ্যই ভোট দিতে আসতাম। কিন্তু বিশেষ কারণে দেশে না থাকার কারণে ভোট দিতে পারছি না। সবাইকে খুব মিস করছি।
জানা গেছে, দীর্ঘ সময় ধরে আড়ালে থাকার কারণে গতবারের মতো এবারও ভোট দিতে আসছেন না চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। শুটিংয়ের জন্য হায়দরাবাদে রয়েছেন শাকিব খান। তবে লন্ডন থেকে ভোট দিতে এসেছেন অভিনেতা জিয়া তালুকদার।
২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও খল অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তাঁর বিপরীতে দাঁড়িয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মোট ভোটার ৫৭০ জন। তাঁরাই বেছে নেবেন আগামী দুই বছরের চলচ্চিত্রশিল্পীদের নেতা-অভিভাবক।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
৬ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
৭ ঘণ্টা আগে