ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে আজ রোববার সকালে ঢাকায় এসেছেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
মাউরো ভিয়েরা ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আজ বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রাজিলের মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ব্রাজিলের ব্যবসায়ীদের একটি দল মাউরো ভিয়েরার সফরসঙ্গী হিসেবে এসেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রাজিলের মন্ত্রীর আজ বিকেলে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
দ্বিপক্ষীয় আলোচনায় ব্রাজিলে পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কছাড় চাইবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ব্রাজিলে ২৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়; যার বেশির ভাগই তৈরি পোশাক। পোশাক রপ্তানির ক্ষেত্রে দেশটি প্রায় ৩০ শতাংশ শুল্ক আদায় করে থাকে।
ব্রাজিল থেকে বাংলাদেশে সয়াবিন, তুলা, চিনি, ক্ষুদ্রাস্ত্রসহ প্রায় ২৫০ কোটি ডলারের পণ্য আমদানি হয়। তুলা রপ্তানির ক্ষেত্রে ব্রাজিল বাংলাদেশে শুল্কছাড় পেয়ে থাকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পোশাকের বাইরে ওষুধ ও কিছু অপ্রচলিত পণ্য ব্রাজিলে রপ্তানির সুযোগ চাইবে বাংলাদেশ। আর সাশ্রয়ী খরচে আমদানি করতে চাইবে জৈব জ্বালানি।
কর্মকর্তারা বলছেন, ব্রাজিল বাংলাদেশে প্রতি কেজি চার থেকে পাঁচ ডলারে গরুর মাংস রপ্তানি করতে চায়।
বৈঠকের পর উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহযোগিতার বিষয়ে দুটি চুক্তি সই করবেন। দুই মন্ত্রী বৈঠকের পর প্রেস ব্রিফিং করবেন। ব্রাজিলের মন্ত্রী আগামীকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
মাউরো ভিয়েরা আগামীকাল বিকেলে গাজীপুরে স্কয়ার ও বেক্সিমকোর অন্তত দুটি কারখানা পরিদর্শন করবেন। স্থানীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে তাঁর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আগামীকাল তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেবেন। আগামীকাল রাতেই ব্রাজিলের মন্ত্রীর ঢাকা ত্যাগের কথা রয়েছে।

সুপ্রিম কোর্টে ব্যবহৃত সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এ-সংক্রান্ত নির্দেশনার বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয় গণমাধ্যমে।
৪ মিনিট আগে
পুলিশ হেডকোয়ার্টার্স বলেছে, যেকোনো বড় প্রতিষ্ঠানে এক শতাংশের কম সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকা অস্বাভাবিক নয়; বরং এটি একটি নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার ইঙ্গিত দেয়। এই হার থেকে বোঝা যায়, বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি ও শৃঙ্খলা রক্ষা কার্যক্রম কার্যকর রয়েছে।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুজন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে সরকার। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বিদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসাধারীদের ভিসার মেয়াদ বাড়ানো হবে না, বরং নতুন করে আবেদন করতে হবে।
২ ঘণ্টা আগে