ভারতে গণমাধ্যমকর্মী, লেখক ও অধিকারকর্মীদের বিনা বিচারের দীর্ঘ সময় ধরে কারাবাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘ব্রিটিশ শাসনামলে ভারতীয়দের প্রায়ই বিনা বিচারে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হতো। অনেককেই দীর্ঘ সময়ের জন্য কারাগারে রাখা হতো...।’
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘একজন যুবক হিসেবে, সে সময় আমি আশা করেছিলাম যে ঔপনিবেশিক ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে এই অন্যায় ব্যবস্থা বন্ধ হবে। কিন্তু আফসোস, তা ঘটেনি। অভিযুক্ত ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করে কারাগারে রাখার অসমর্থক প্রথা মুক্ত ও গণতান্ত্রিক ভারতে এখনো অব্যাহত।’
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে একটি পৃথক ও একটি যৌথ বিবৃতি দিয়েছেন অমর্ত্য সেন। যৌথ বিবৃতিতে অমর্ত্য সেন ছাড়াও স্বাক্ষর করেছেন লেখক অমিতাভ ঘোষ, প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ওয়েন্ডি ব্রাউন ও জ্যান ওয়ার্নার-মুলার প্রমুখ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জায়নবাদী মিলিশিয়া গোষ্ঠীগুলো নাৎসি জার্মানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ইসরায়েলের সদ্য অবমুক্ত হওয়া কিছু গোপন নথিতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
১৩ মিনিট আগে
অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইটে নারী সহযাত্রীকে ধর্ষণসহ যৌন নিপীড়নের অভিযোগে এক ৫২ বছর বয়সী ভারতীয়কে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়া পুলিশ। ঘটনাটি গত সোমবারের। ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় যাচ্ছিল।
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে
ভারতের ছত্তিশগড়ের শক্তি জেলায় একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলের ওই ঘটনার পর কেন্দ্রটিতে আরও বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।
১ ঘণ্টা আগে