বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থানকে দৃঢ় করতে ব্যবসায়িক খরচ (কস্ট অব ডুয়িং বিজনেস) কমাতে হবে। পাশাপাশি বিনিয়োগ সুরক্ষা, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সুষম বিনিয়োগ, শিপিং খরচসহ সব ধরনের পরিবহন খরচ হ্রাস করতে হবে। সেই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে স্থায়ী পরিকাঠামো গড়ে তুলতে হবে। সর্বোপরি কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে হয়রানি দূরীকরণে আগামী বাজেটে বিশেষ অগ্রাধিকার দিতে হবে।
গতকাল শনিবার দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজিত আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক, আয়কর, মূসক ও অন্যান্য কর সম্পর্কিত প্রস্তাবনা ও সুপারিশ নিয়ে আলোচনার জন্য চেম্বার ও খাতভিত্তিক অ্যাসোসিয়েশনগুলোর প্রধানদের সঙ্গে প্রাক্-বাজেট মতবিনিময় সভায় এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
মাহবুবুল আলম বলেন, দেশের জাতীয় অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়ালেও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতির জন্যও চ্যালেঞ্জ সৃষ্টি করে চলেছে। করোনা-পরবর্তী দীর্ঘমেয়াদি প্রভাব, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য সংকট এবং এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ব্যবসা-বাণিজ্য সহায়ক পরিবেশকে জোরদার করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ বিবেচনায় নিয়ে জাতীয় লক্ষ্যমাত্রাসমূহের আলোকে সুষ্ঠু অর্থনৈতিক উন্নয়নকে সমুন্নত রাখতে পর্যায়ক্রমে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী অর্থবছরের জাতীয় বাজেটে এসব বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। সেই আলোকে এফবিসিসিআইয়ের বাজেট প্রস্তাবনা প্রণয়ন করা হচ্ছে। ইতিমধ্যে এফবিসিসিআইয়ের আয়কর, আমদানি শুল্ক ও মূসক বিষয়ে মৌলিক প্রস্তাবনাসমূহ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, মূসক ও শুল্ক বিষয়ক বাজেট টাস্কফোর্সে আলোচনা হয়েছে।

রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন আউটলেট চালু করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। আজ বুধবার (২২ জুলাই) মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা দাঁড়ালো ৯৬১ টিতে।
১১ ঘণ্টা আগে
পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে অরণ্য বাংলাদেশের উদ্যোগে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
১৩ ঘণ্টা আগে
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে