রোজায় বাজারসদাই করার পরিমাণ বেড়ে যায়। ফলে সঠিকভাবে সংরক্ষণ না করতে পারলে, প্রয়োজনের অতিরিক্ত রান্না করলে, কিংবা কোনো কারণে খাওয়া না হলে খাবার অপচয় হয়। একটু খেয়াল করলে দেখবেন, বছরের এ সময়টাতেই খাবারের অপচয় সবচেয়ে বেশি। সঙ্গে অর্থেরও অপচয়। তাই খাবার যাতে নষ্ট না হয়, সে জন্য কিছু বিষয় মেনে চলা প্রয়োজন।
যেটুকু ও যা খাবেন, ততটুকু বাজার করুন
অধিকাংশ মানুষের প্রবণতা থাকে একসঙ্গে বেশি করে বাজার করে বাড়িতে মজুত করা। খাবার অপচয় হওয়ার অন্যতম কারণ এটি। একসঙ্গে অনেক বাজার করে মজুত না রেখে সপ্তাহে দুই-তিন দিন বাজার করুন। সবজির ক্ষেত্রে ফ্রিজে এনে রাখা আইটেমগুলো শেষ না হওয়া পর্যন্ত নতুন করে বাজার না করাই ভালো। টমেটো, শসা ও ধনেপাতার মতো সালাদ আইটেম পরিমিত পরিমাণে কিনুন।
সংরক্ষণ করুন নিয়মমাফিক
অনেকেই ফল ও সবজি সঠিক উপায়ে সংরক্ষণ করতে পারেন না। ফলে দ্রুত পেকে যায় বা গরমে সেগুলো নষ্ট হয়ে যায়। যেসব খাবার থেকে বেশি ইথিলিন গ্যাস উৎপন্ন হয়, সেগুলো আলাদা রাখুন। এই গ্যাসের উপস্থিতিতে ফল ও সবজি দ্রুত পেকে ও পচে যায়। কলা, টমেটো, নাশপাতি, পেঁয়াজপাতা ইত্যাদিতে ইথিলিনের মাত্রা বেশি। এগুলোকে আলু, আপেল, শাক ইত্যাদি থেকে দূরে রাখুন। এগুলো ইথিলিন সহ্য করতে পারে না।
প্রয়োজনের অতিরিক্ত রান্না করবেন না
পরিবারের সদস্যদের জন্য যেটুকু প্রয়োজন, সেটুকুই রান্না করুন। তাতে খাবার ফ্রিজে রাখতে হবে না, নষ্টও হবে না। খাবার পরিবেশন করার সময় যদি দেখেন, প্রয়োজনের তুলনায় বেশি খাবার আছে, তাহলে বাড়তি খাবারটুকু পাশের বাড়িতে পাঠান বা বিতরণ করুন।
কাটা ফল ফ্রিজে রাখবেন না
ইফতার শেষে যদি টেবিলে বাড়তি কাটা ফল রয়ে যায়, সেগুলো ফ্রিজে রাখবেন না। কারণ বেশি সময় ফ্রিজে রাখা কাটা ফল খাওয়া ঠিক নয়। এসব ফল একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে স্মুদি বানিয়ে খেয়ে ফেলুন। ফল দিয়ে তৈরি স্মুদিতে পাওয়া যাবে ক্যালসিয়াম, আঁশ, ভিটামিন ডিসহ আরও অনেক পুষ্টি উপাদান। অথবা রূপচর্চার কাজে ব্যবহার করে ফেলুন।
সূত্র: মেডিকেল নিউজ টুডে

বাড়িতে ট্যাংরা মাছ ও চিচিঙ্গা—দুটোই থেকে থাকলে এই রেসিপি আপনার জন্য। ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২৮ মিনিট আগে
বলিউড তারকা আলিয়া ভাটের কাছে ত্বকের যত্ন তাঁর দৈনন্দিন রুটিনের অপরিহার্য অংশ। তাঁর অসাধারণ রূপ সবাইকে মুগ্ধ করে। এর রহস্য লুকিয়ে আছে সহজ রুটিনের মধ্যে, যা তিনি কোনো ভুল না করে মেনে চলেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এই তারকা তাঁর ত্বকের যত্নের রুটিনের বিস্তারিত ধাপগুলো জানিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে; একই সঙ্গে এই বাজারে ব্যয়ের পরিমাণও। এমন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামনে পর্যটন খাত সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হয়েছে। তবে পরিকল্পনা, সমন্বিত বিপণন এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতার অভাবে সেই সম্ভাবনার...
৭ ঘণ্টা আগে
মেয়েটি এল সন্ধ্যাবেলায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ঢালে বনের ভেতরে আমাদের হোস্টেল। চারপাশে গাছপালা দিয়ে আবৃত ছোট ডরমিটরি। বাইরে থেকে বোঝা যায় না। হোস্টেলের বারান্দায় বসে বনে সন্ধ্যাবেলার বৃষ্টি দেখছিলাম। গাছের পাতায় বৃষ্টির ফোঁটার টপটপ শব্দ শুনতে দারুণ লাগছে।
৮ ঘণ্টা আগে