২০২২ সালের ২৯ মে দুষ্কৃতকারীদের গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিলেন পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা। একমাত্র সন্তান হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সিধুর মা-বাবা। প্রয়াত সিধুর মা ৫৮ বছর বয়সে আবারও সন্তানের জন্ম দিয়েছেন। আজ রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে খবরটি সিধুর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তাঁর বাবা বলকাউর সিং।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন ‘সিধুকে যাঁরা ভালোবাসেন—এমন লাখ লাখ মানুষের আশীর্বাদে, সর্বশক্তিমান ওর ছোট ভাইকে আমাদের পাঠিয়েছেন। সবাই সুস্থ আছে, অফুরন্ত ভালোবাসার জন্য ধন্যবাদ।’ ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে তাঁকে প্রয়াত সিধুর ছবির পাশে বসে থাকতে দেখা যায়।
এদিকে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে শুভেচ্ছায় ভাসছে সিধুর পরিবার। সিধুর ভক্তরা লিখেছেন, ‘সিধু ফিরে এসেছে।’
কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, ইন ভিট্রো ফার্টিলাইজেশনের (আইভিএফ) মাধ্যমে সিধুর মা সন্তান জন্ম দেওয়ার অপেক্ষায় আছেন। তবে এতে তাঁর পরিবার কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবে হত্যা করা হয় জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকে। গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় তাঁর শরীর। ২০২১ সালে কংগ্রেসে যোগদান করেছিলেন সিধু। ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েন তিনি। কিন্তু আম আদমি পার্টির বিজয় সিংলার কাছে ৬০ হাজারের বেশি ভোটে হেরে যান সিধু।
এর কদিন পর মুসেওয়ালাসহ ৪০০ ব্যক্তির বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে পাঞ্জাব পুলিশ। নিরাপত্তার বেষ্টনী সরিয়ে দেওয়া পরদিনই সিধুর ওপর হামলা হয়। সিধুসহ আরও দুজন ব্যক্তির উপরে ৩০টি গুলি চালানো হয়। আহত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে আনা হয় সিধুকে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার এক দিন পরে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোয় গ্যাংয়ের মূল সদস্য গোল্ডি ব্রার এক ফেসবুক পোস্টে স্বীকার করেছিলেন যে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যার পরিকল্পনা করেছিলেন। পরে পুলিশ হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে ব্রারের নাম প্রকাশ করে।

অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ পেলেন অভিনেত্রী রানী মুখার্জি। সিনেমায় সাবলীল অভিনয়, চলচ্চিত্রকে সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে ব্যবহার করা ও মানবিক বিভিন্ন উদ্যোগে পাশে থাকার জন্য এই সম্মাননা দেওয়া হয় তাঁকে।
৫ ঘণ্টা আগে
২০২৭ সালের ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ থেকে বেঁচে ফেরা মানুষের অভিজ্ঞতানির্ভর একটি তথ্যচিত্রকে বেছে নিয়েছে সুইজারল্যান্ড।
৯ ঘণ্টা আগে
‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ এখনো দাপট দেখাচ্ছে সিনেপ্লেক্সে। স্পাইডার-ম্যান নিয়ে এ উন্মাদনার মধ্যে এ সপ্তাহেও দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন হলিউড সিনেমা। আজ থেকে সিনেপ্লেক্সে দেখা যাবে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’।
১৪ ঘণ্টা আগে
টালিউড অভিনেতা জিৎকে নিয়ে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। ২০২৪ সালে জিতের জন্মদিনে এই সিনেমার খবরে সিলমোহর দেন ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে। ঘোষণার দুই বছর হতে চললেও মিলছিল না কোনো আপডেট। মাঝে নির্মাতা রাফী জানিয়েছিলেন, বড় আয়োজনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা...
১৫ ঘণ্টা আগে