
বিএনপির নেতারা তাঁদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেছেন, ওবায়দুল কাদের সাহেব ডিমেনশিয়া নয়, তিনি অ্যামেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।
ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী বলেন, ‘উনি সম্পূর্ণ ভুলে গেছেন ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের ভূমিকার কথা, যা ছিল একটি দেশের অভ্যন্তরে সরাসরি হস্তক্ষেপের শামিল! কারণ তাদের প্রভু মানে বলেই ওবায়দুল কাদের সাহেবরা এই হস্তক্ষেপের সুযোগ দিয়েছিলেন এবং এখনো দিচ্ছেন। এ ঘটনায় প্রমাণিত হয়, আওয়ামী লীগ প্রভুদের নিকট কতটুকু নতজানু।’
রিজভী আরও বলেন, ‘এবারও ডামি নির্বাচনের আগে আওয়ামী প্রভুদের অসৎ তৎপরতায় আবারও প্রমাণিত হয়েছে, তারা বাংলাদেশের স্বাধীনতা এবং নাগরিকদের ভোটাধিকারকে থোড়াই কেয়ার করে। আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দ্বারে নয় বরং পদতলে বসে মোসাহেবি করেছে। আর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অর্ঘ্য হিসেবে তুলে দিয়েছে প্রভুর দরবারে।’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। তবে সংঘাত বেধে যেতে পারে এমন কর্মসূচিতে আপাতত যাবে না তারা। কঠোর বা সংঘাতমুখী কর্মসূচিতে না গিয়ে বরং সংগঠিত ও ধারাবাহিক চাপ সৃষ্টি করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবে ধাপে ধাপে এই আন্দোলন...
১৭ ঘণ্টা আগে
গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনের নেতারা...
১ দিন আগে
‘গুপ্ত রাজনীতি’ বা অদৃশ্য কাঠামোর মাধ্যমে পরিচালিত কার্যক্রম শিক্ষাঙ্গনের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই এমন চর্চা...
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। আর সদস্যসচিব হয়েছেন এস এম শাহরিয়ার।
১ দিন আগে