দর্শকদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখানোয় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু নিষিদ্ধ হয়েই পার পাননি, জরিমানাও গুনতে হয়েছে পর্তুগালের অধিনায়ককে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। বুধবার সৌদি আরবের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি রায়টা দিয়েছেন।
রোনালদো যে নিষিদ্ধ হবেন, সেটা অবশ্য অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। গত রোববার আল শাবাবের বিপক্ষে অশ্লীল অঙ্গভঙ্গি করার পর থেকেই তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে ছিল। সেটারই শাস্তি হিসেবে আল নাসরের হয়ে পরের ম্যাচে খেলতে পারবেন না ৩৯ বছর বয়সী তারকা। আপিলের কোনো সুযোগ নেই বলেই আজ আল হাজমের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে দুর্দান্ত ছন্দে থাকা রোনালদোকে।
সর্বশেষ টানা ৪ ম্যাচে গোল করেছেন রোনালদো। মাঠে দুর্দান্ত ছন্দে থাকা রোনালদোকে কেন জানি মেনে নিতে পারছেন না সৌদি আরবের দর্শক। দর্শকদের বাজে আচরণে তাই মেজাজ হারিয়ে ফেলছেন তিনি। আগেও একাধিকবার হারিয়েছেন। কিন্তু সর্বশেষবারেরটায় একটু বেশিই প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।
আল শাবাবের বিপক্ষে ম্যাচে দর্শক ‘মেসি মেসি’ চিৎকার করলে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। সৌদির মতো মুসলিম দেশে যা খুবই দৃষ্টিকটু আচরণ। অবশ্য শুধু সৌদিতে নয়, বিশ্বের যেকোনো দেশের ক্ষেত্রেই রোনালদোর বাজে অঙ্গভঙ্গি শোভনীয় নয়। শাবাবের বিপক্ষে ৩–২ ব্যবধানর জয়ের ম্যাচে পেনাল্টিতে ক্লাব ক্যারিয়ারের ৭৫০তম গোল করার পর উদ্যাপন করছিলেন সিআর সেভেন। এ সময়ই ‘মেসি মেসি’ চিৎকার ওঠে গ্যালারিতে। সেটারই প্রতিক্রিয়া জানাতে গিয়ে কানের পেছনে হাত নিয়ে শুরুতে শোনার ভঙ্গি করেন। এরপর হাত দিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন।
নিজের উদ্যাপনের ব্যাখ্যায় সৌদি ফুটবল ফেডারেশনের কমিটিকে অবশ্য রোনালদো জানিয়েছেন, তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। ইউরোপীয় ফুটবলে এটা সাধারণ ব্যাপার। সব ক্লাব ও খেলোয়াড়ের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। নিজেদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আর–রিয়াদিয়া। জরিমানার প্রায় ৬ লাখ টাকা শাবাব পাবে। অভিযোগ প্রস্তুতকরণের খরচ বাবদ এই টাকা পাবে তারা। আর বাকি ৩ লাখ টাকা সৌদি ফুটবল ফেডারেশন পাবে।

প্রথম টেস্ট জয়ের পর এখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট জয়, তাও আবার ৯ উইকেটে। চাট্টিখানি কথা তো নয়। ডারউইন থেকে ম্যাকেতে পৌঁছানোর পরও যে রেশটা রয়ে গেছে, সেটা ক্রিকেটারদের কথাবার্তায় স্পষ্ট। এমনকি সংবাদমাধ্যমের সঙ্গে নির্দিষ্ট কোনো ক্রিকেটার কথা বললেও পাশ থেকে অন্যান্যরাও ক
২৯ মিনিট আগে
মা হারালেন শফিউল ইসলাম। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি তা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
আটলান্টায় ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ রাজনৈতিকভাবে কতটা উত্তপ্ত ছিল, সেটা তো ম্যাচ শেষেই প্রমাণ হয়েছিল। ৪০ বছরেরও বেশি সময় আগে সংঘটিত সেই যুদ্ধই ছিল উত্তপ্ত হওয়ার কারণ। এবার এর রেশ দেখা গেল এক প্রীতি ম্যাচেও।
২ ঘণ্টা আগে
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল পাকিস্তান। বাবর আজম টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়ে দুর্দান্ত খেলেছিলেন। পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ও বলা যায়। পেয়েছিলেন সিরিজসেরার পুরস্কার। এবার ইংল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টে বাবরকে পাচ্ছে না পাকিস্তান।
২ ঘণ্টা আগে