রমজান মাস ও গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে মার্চের প্রথম সপ্তাহ থেকে।’ এ ছাড়া বিদ্যুতের দাম বাড়ানোর গেজেট আজ মঙ্গলবারই জারি হতে পারে বলেও জানান তিনি।
নসরুল হামিদ বিপু বলেন, ‘বিদ্যুতে ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। প্রতি ইউনিটে দাম বাড়ছে ৩৪ পয়সা। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে। বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়।’
বিদ্যুতের মতো গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুতের নতুন দাম মার্চ মাস থেকে কার্যকর হবে। গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্পপর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু যে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই গ্যাসের দাম বাড়তে পারে।’
প্রতিমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে গ্যাসের দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।

ব্যাংক রেজ্যুলেশন আইনের ধারা ১৮ (ক) বিলুপ্ত হবে। অন্তর্বর্তী সরকার ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ জারি করেছিল। সেখানে এই ধারাটি ছিল না। বিএনপি ক্ষমতায় আসার পর ওই অধ্যাদেশটি সংশোধন করে অনুমোদন করেছিল। সেখানে এই ধারাটি যুক্ত করা হয়...
১২ মিনিট আগে
মন্ত্রণালয়ের মন্ত্রী (সংসদ সদস্য হলে), প্রতিমন্ত্রী শরীফুর আলম, সরকার দলীয় এমপি এস এম ফয়সল, নাছির চৌধুরী, মো. আব্দুল্লাহ, রেজেকা সুলতানা, বিরোধী দলের সদস্য আফজাল হোসেন, হাফেজ মুহা. রবিউল বাশার ও মাহবুবা হাকিম। জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়...
২০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল’ সংসদে তুলতে গেলে আপত্তি জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি এসআরবি নামে নতুন এলিট ফোর্স গঠনের আগে সংসদে বিশদ আলোচনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ শিশু।
১ ঘণ্টা আগে