সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। যা প্রথমে ২০২৩ সালের ১৬ অক্টোবর পর্যন্ত এবং পরে তা বাড়িয়ে করা হয় ২০২৪ সালেন ৩১ মার্চ পর্যন্ত। তবে আজ বৃহস্পতিবার ভারত সরকার শুল্ক আরোপের সময়সীমা আরও এক ধাপ বাড়াল। এবার ৩০ এপ্রিল পর্যন্ত সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক দিতে হবে। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
এর আগে ভারত সরকার ২০২৩ সালের ২৫ আগস্ট শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। তারা জানিয়েছিল এই পদক্ষেপের কারণ পর্যাপ্ত স্থানীয় মজুত বজায় রাখা এবং দেশে দাম নিয়ন্ত্রণে রাখা।
আগস্টে ভারত সরকার প্রিমিয়াম বাসমতি চালের আড়ালে সাদা নন-বাসমতি চালের সম্ভাব্য অবৈধ চালান সীমিত করার লক্ষ্যে টন প্রতি ১ হাজার ২০০ ডলারের নিচে রপ্তানির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ভারত সব জাতের নন-বাসমতি চালের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তথ্যমতে দেশ থেকে রপ্তানিকৃত মোট চালের প্রায় ২৫ শতাংশ নন-বাসমতি সাদা চাল।
তথ্যমতে, ২০২২ সালে ভারত ৭ দশমিক ৪ মিলিয়ন টন সেদ্ধ চাল রপ্তানি করেছে।
বিশ্বের মোট চাল রপ্তানির ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। এই দেশটি থেকে চাল রপ্তানি কমে যাওয়ার অর্থ হলো বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া।

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। ফলে ভোক্তাদের এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন কিনতে হবে ২০৪ টাকায়। এত দিন ছিল লিটার ১৯৯ টাকা। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে...
২ ঘণ্টা আগে
চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
গ্যাস-সংকটের মধ্যে সেপ্টেম্বরের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজিতে ১ টাকা ৩ পয়সা কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ টাকায়, যা আগে ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
২ ঘণ্টা আগে
জাতীয় অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের ডিজিটাল অবকাঠামো রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতাভুক্ত হয়েছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (চবক) গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো....
৬ ঘণ্টা আগে