২০২১ সালে ‘মোনা’ নামের ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। হরর গল্পের ওয়েব ফিল্মটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয় কামরুজ্জামান রোমানকে। পরবর্তী সময়ে জাজ জানায়, ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মোনা। গত মঙ্গলবার প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। আসন্ন রোজার ঈদে মোনা মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে বদলে গেছে নাম। মোনা হয়ে গেছে ‘মোনা: জ্বীন-২’।
নির্মাতা কামরুজ্জামান রোমানের সঙ্গে যোগাযোগ করলে নাম বদলের কোনো কারণ জানাননি তিনি। রোমান বলেন, ‘নাম পরিবর্তনের কোনো কারণ আমি বলতে পারি না। জ্বীন সিনেমার সঙ্গে মোনার কোনো যোগাযোগ নেই। মোনার সঙ্গে কেন জ্বীন-২ যুক্ত করা হয়েছে, এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারে। তবে জ্বীন সিনেমার গল্পের সঙ্গে মোনার গল্পের কোনো মিল নেই।’
গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজের ভৌতিক সিনেমা জ্বীন। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি ঢাকার সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করেছিল। জ্বীনের মতো মোনাও ভৌতিক গল্পের সিনেমা। ধারণা করা হচ্ছে, জ্বীনের সাফল্যের ওপর ভর করে হলে দর্শক টানার উদ্দেশে মোনার নাম পরিবর্তন করা হয়েছে।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে মোনার গল্প। নামভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫