ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। গাজার ঘনবসতিপূর্ণ রাফাহ অঞ্চলে স্থল অভিযান বন্ধে ইসরায়েলের ওপর আরও আইনি চাপ সৃষ্টি করতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর রাফাহে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে ইসরায়েল অভিযানের উদ্যোগ নিচ্ছে কি না, তা দ্রুত জানতে ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারির শেষ দিকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেয় আইসিজে। এরপরও সেখানে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ ছাড়া তাদের বাহিনী ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আইসিজেকে তাঁর অন্তর্বর্তী আদেশ পুনর্বিবেচনা এবং একটি কঠোর আদেশ জারির করতে অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা বলেছে, অন্তর্বর্তী আদেশের পর থেকে গাজা পরিস্থিতির ওপর আদালতের জরুরি মনোযোগ প্রয়োজন।
এদিকে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে ইইউর প্রতি আহ্বান জানিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড। এ নিয়ে গতকাল এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেখানে তিনি লিখেছেন, গাজার রাফাহে মানবাধিকার লঙ্ঘন করে কিছু করা হচ্ছে কি না, পর্যবেক্ষণে দ্রুত পদক্ষেপ নিতে ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর দেশ ও আয়ারল্যান্ড।
অপরদিকে, ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিসরের কায়রোতে একটি আলোচনা চলছে। সেখানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বৈঠক করেছেন। এই বৈঠকে মধ্যস্থতা করছে কাতার ও মিসরের কর্মকর্তারা। বৈঠকের পর কায়রোর কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ইতিবাচক। তবে এই আলোচনা আরও তিন দিন চলতে পারে।
কায়রোয় যখন আলোচনা হচ্ছে তখন গাজায় হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছে ১০৩ জন। এ নিয়ে ২৮ হাজার ৫৭৬ জন নিহত হলো। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত ৬৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংখ্যা আরও বেশি। কারণ, সেখানে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৭ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১২ ঘণ্টা আগে