
টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ ৫ হাজার ৩০০ কোটি টাকা পাওনা আদায়ের জন্য বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বুধবার প্রতিমন্ত্রী বিটিআরসিতে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ দেন।
বৈঠকে জুনাইদ আহমেদ পলক টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে অ্যাকটিভ শেয়ার কার্যকর করার নির্দেশনা দেন। এতে বিটিএসে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকেরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।
বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। স্মার্ট উপস্থাপনার মাধ্যমে বিটিআরসির বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা বৈঠকে উপস্থাপন করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য মনিরুজ্জামানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। ওই বছরের ৩১ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে অবমুক্ত করা হলেও ২০২৪ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেনন
১৭ মিনিট আগে
অর্থ সংকটে পরিবেশ নিয়ে নতুন করে কোনো সরকারি অর্থায়নে প্রকল্প হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তবে আগের প্রকল্পগুলোর মধ্যে যেগুলোর কাজ ৫০ শতাংশের বেশি এগিয়েছে, সেগুলো চালিয়ে নেওয়া হচ্ছে। আর যেগুলোর কাজ ৩০ শতাংশের কম ছিল, সেগুলো বন্ধ করে দ
৩৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতার নামই হচ্ছে সাংবাদিকতা। যদি ক্ষমতাকে প্রশ্ন করা না যায়, তাহলে সাংবাদিকতা হয় না। আর যত বেশি প্রশ্ন, গণতান্ত্রিক সরকার তত বেশি প্রশ্নের উত্তর...
১ ঘণ্টা আগে
দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি আরও বলেন, ক্ষেত্রবিশেষে বিতরণপ্রক্রিয়ার কিছু সমস্যা আছে, এই সাময়িক সমস্যা দূর করতে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
১ ঘণ্টা আগে