মাঘের শেষ দিনে আজ দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরদিন ফাল্গুনের প্রথম দিনে এর আওতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সেই সঙ্গে আজ সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
আজ পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ দিন ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।
আগামীকাল বুধবার বৃষ্টিপাতের সম্ভাব্য এলাকা আরও বাড়বে। যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।
পরদিন বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শব্দদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত নগরীর ২০টি স্থানে পরিচালিত পরিমাপে এ চিত্র উঠে এসেছে, যা জনস্বাস্থ্য ও নগরজীবনের জন্য হুমকি হিসেবে দেখছেন ব
১৪ ঘণ্টা আগে
কদিন ধরেই বৃষ্টির দেখা মিলছে যার প্রভাবে গতকাল দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে ছিল। তবে আজ আবার ঢাকায় দূষণের মাত্রা বেড়ে গিয়ে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বায়ুমানের তালিকায়...
১৯ ঘণ্টা আগে
আজও রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকাতে পরে। তবে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস। শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগ জোরদারের আহ্বান জানিয়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে আলোচনা সভা, শোভাযাত্রা ও মোবাইল কোর্ট পরিচালিত হয়...
১ দিন আগে