মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। নিজের প্রার্থিতা প্রত্যাহারের পাশাপাশি রিপাবলিকান পার্টির নেতাদের মধ্যে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আর মাত্র দুদিন পরেই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তার ঠিক আগ মুহূর্তে রন ডিস্যান্টিস রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন। এর ফলে হাতি প্রতীকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ক্ষেত্রে ট্রাম্পের এখন একমাত্র জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। রিপাবলিকান পার্টি থেকে রন ডিস্যান্টিসকেই ট্রাম্পের বিপরীতে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিও বার্তায় ডিস্যান্টিস ট্রাম্পকে সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘তাঁর (ট্রাম্প) প্রতি আমার সমর্থন রয়েছে। কারণ, আমরা রিপাবলিকান পার্টির বিগত দিনের পুরোনো ঐতিহ্যের প্রার্থীদের কাছে ফিরে যেতে পারি না।’ এ সময় তিনি নিক্কি হ্যালিকে করপোরেট মতাদর্শের প্রতিনিধি বলেও উল্লেখ করেন।
ডিস্যান্টিসের প্রার্থিতা প্রত্যাহারের ফলে এখন রিপাবলিকান পার্টির লড়াই কেবল ট্রাম্প এবং হ্যালির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ল। এরই মধ্যে আইওয়ায় প্রথম প্রাইমারি বা ককাসে বিরাট ব্যবধানে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের দৌড়ে একপ্রকার অপ্রতিরোধ্যভাবে এগিয়ে গেলেও ট্রাম্পের জন্য বাঁধা হয়ে দাঁড়াতে পারে তাঁর বিরুদ্ধে চলমান চারটি ফৌজদারি অপরাধের মামলা। যদিও ট্রাম্প এসব মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এর আগে, আরেক প্রার্থী বিবেক রামাস্বামীও ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। নিজ অঙ্গরাজ্য আইওয়ার ককাসে বাজেভাবে হেরে তিনি এই সিদ্ধান্ত নেন। মার্কিন রাজনীতিতে বিবেক রামাস্বামী তুলনামূলক কম পরিচিত মুখ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন দৌড়ে নেমে পড়েন তিনি। অভিবাসন এবং ‘আমেরিকাই প্রথম’ এসব নীতির বিষয়ে তাঁর দৃঢ় এবং যৌক্তিক মতামত রিপাবলিকান পার্টির ভোটারদের মনোযোগ আকর্ষণ করেছিল।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘রেয়ার আর্থ’ বা বিরল মাটির খনিজ নিয়ে ইরানের সঙ্গে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াচ্ছে চীন। চলতি বছরের যৌথ কর্মসূচিতে বিরল খনিজ অনুসন্ধান ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিকে সহযোগিতার অন্যতম ক্ষেত্র হিসেবে অন্তর্ভুক্ত করেছে চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফসি) ও ইরান...
২৩ মিনিট আগে
‘ইজাক এল দোর, ইয়া ডক্টর’—এবার তোমার পালা, ডাক্তার! সেই ডাক্তারের ‘পালা’ অবশেষে এসেছে বটে, তবে তিনি আর সিরিয়ার রাজধানী দামেস্কে নেই। মৃত্যুদণ্ড নিয়ে সেই ‘ডাক্তার’ এখনো নিরাপদে ঘুমাচ্ছেন ভ্লাদিমির পুতিনের রাশিয়ায়...
১ ঘণ্টা আগে
উড়ন্ত অবস্থায় একটি বিমানের হঠাৎ করেই প্রায় ৩০০ ফুট নিচে নেমে আসার ঘটনার পর এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব পাইলটের ড্রাগ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
মস্কোর নোভায়া গাজেতা পত্রিকার কার্যালয়ের করিডর এখন নীরব। একসময় রাশিয়ার অন্যতম প্রভাবশালী ও স্বাধীন সংবাদপত্রটির অফিসজুড়ে ছিল সাংবাদিকদের ব্যস্ততা। এখন সেখানে যেন শূন্যতা।
২ ঘণ্টা আগে