আশপাশের মানুষের সঙ্গে দ্রুত ফাইল শেয়ারের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এটি অ্যান্ড্রয়েডের ‘নিয়ারবাই শেয়ার’ ফিচারের মতো কাজ করবে। তবে ফিচারটি ব্যবহারের জন্য সেন্ডার (প্রেরক) ও রিসিভার (গ্রাহক) ডিভাইস কাছাকাছি থাকতে হবে।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, বর্তমানে ফিচারটি হোয়াটসঅ্যাপের ২.২৪. ২.১৭ বেটা সংস্করণে পাওয়া গেছে। ফাইল শেয়ারের জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নতুন একটি পেজ দেখা যাবে।
ফিচারটির একটি স্ক্রিনশট ওয়েবসাইটটি প্রকাশ করে। এই স্ক্রিনশট অনুযায়ী, ফাইল রিসিভ করতে গ্রাহকের ডিভাইসটিকে ঝাঁকাতে হবে। আর কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই শুধু গ্রাহকের ডিভাইসে ফাইল পাঠাতে পারবেন।
প্ল্যাটফর্মটির টেক্সট ও ভয়েস মেসেজের মতো এই ফিচারও অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশনের আওতায় থাকবে।
অ্যান্ড্রয়েডে কয়েক বছর ধরেই এ ধরনের ফিচার আছে। তবে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন ও কন্টাক্ট লিস্টের ভেতরে ফাইল শেয়ারের ব্যবস্থাটি গ্রাহকের ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা দেয়। তাই জনসমাগমস্থলে ছবি ও ভিডিও শেয়ারের জন্য ফিচারটি ভালো কাজ করবে।
হোয়াটসঅ্যাপের এই ফিচার এখনো পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে কবে নাগাদ ফিচারটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে, তা স্পষ্ট নয়। এ ছাড়া ক্যালেন্ডার ফিচার নিয়েও কাজ করছে প্ল্যাটফর্মটি। এটি নির্দিষ্ট তারিখের মেসেজ খুঁজে পেতে সাহায্য করবে।
আবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভয়েস আপডেট ও পোল ফিচার নিয়ে আসবে মেটা। এসব আপডেটের মাধ্যমে ফলোয়ারদের ভয়েস মেসেজ পাঠানো এবং বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানার মতো সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া একটি চ্যানেলে ১৬ জন অ্যাডমিনকে পরিচালনা করার সুযোগও দেবে হোয়াটসঅ্যাপ।
তথ্যসূত্র: গিজমোচায়না

এনভিডিয়া নতুন একটি চিপ উন্মোচন করেছে। এই চিপটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতাকে সরাসরি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের ভেতরে নিয়ে আসবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি), ইন্টেল এবং অ্যাপলের সঙ্গে আরও সরাসরি প্রতিযোগিতায় নামল।
৩ ঘণ্টা আগে
ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং স্টেডিয়ামে দর্শকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারির দুটি সাম্প্রতিক ঘটনা এশিয়ার ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
৪ দিন আগেসকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শেষ স্ক্রল! এ যুগের মানুষের ২৪ ঘণ্টার রুটিন এখন বন্দী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি কাচের স্ক্রিনে। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউব শর্টসের অন্তহীন গোলকধাঁধায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে
৬ দিন আগে
ঈদের সময় বড় শহরগুলো যেন অচেনা রূপ নেয়। চিরচেনা যানজটের শহর হয়ে যায় একেবারে ফাঁকা। তবে এই ফাঁকা শহরে ঈদের রাতে আত্মীয়ের বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন অনেকে। চালকের সংখ্যা সীমিত থাকায় বাস্তবতা হলো, বাইক বা গাড়ি পেতে বেশ ঝক্কিতে পড়তে হয় এ সময়।
৬ দিন আগে