মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে আজ মঙ্গলবার জান্তা সরকারের একটি জেট ফাইটারকে গুলি করে ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় আকাশযান ভূপাতিত করার ঘটনা।
এ বিষয়ে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির কর্মকর্তা কর্নেল নবু মিয়ানমারের ইরাবতি পত্রিকাকে বলেন, ‘নিশ্চিত করে বলতে পারি, একটা জেট ফাইটারকে আমরা ভূপাতিত করেছি।’
ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি মিয়ানমারের প্রাচীনতম সশস্ত্র গোষ্ঠী। এই সংগঠনটি মিয়ানমারের শাসক শ্রেণির বিরুদ্ধে সব সময় প্রতিরোধের অগ্রভাগে ছিল। সর্বশেষ আজ মঙ্গলবার শান রাজ্যের কুটকাই এলাকায় তারা জান্তা সরকারের বিমান ভূপাতিত করেছে।
কুটকাই অঞ্চলের নাম্পাকা নামে একটি গ্রামের কাছাকাছি অবস্থিত জান্তা সরকারের ‘পদাতিক ব্যাটেলিয়ন ১২৩’ এর সদর দপ্তর দখল করার চেষ্টা করছে কাচিন আর্মি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এই প্রচেষ্টা শুরু করেছিল কেআইএ। পরে জানুয়ারির প্রথম সপ্তাহেই তারা নাম্পাকা গ্রাম দখল করে নেয়।
গত ৩ জানুয়ারিও কাচিন রাজ্যের রাজধানী মাইটকিনাতে অবস্থিত সরকারি বিমানঘাঁটি থেকে ওয়াইংমাউ জনপদে থাকা একটি ঘাঁটিতে যাওয়ার সময় জাতিগত বিদ্রোহীরা একটি সামরিক পরিবহন হেলিকপ্টারকে গুলি করে ধ্বংস করে। এ ঘটনায় ওই বিমানে থাকা ৬ সেনা সদস্য নিহত হন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর দক্ষিণ মিয়ানমারের কারেন্নি (কেয়াহ) রাজ্যে শাসকদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল জাতিগত প্রতিরোধ গোষ্ঠী। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটের মধ্যে মেজর খাইং থান্ট মো নামে একজন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এক সপ্তাহ পরে তাঁকে গ্রেপ্তার করে প্রতিরোধ গোষ্ঠী।
জান্তা সেনারা মাইটকিনাতে দুই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করলে ২০২১ সালের মার্চ থেকে কাচিন এবং উত্তর শান রাজ্যে সামরিক শাসকদের সঙ্গে কাচিন আর্মির সংঘর্ষ তীব্র হতে শুরু করে। সেই সময় থেকেই জান্তা সরকারের গ্রেপ্তার থেকে পালিয়ে বেড়ানো শত শত রাজনীতিবিদ এবং অভ্যুত্থানবিরোধী কর্মীসহ অসংখ্য যুবককে আশ্রয় দিয়ে সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করে কাচিন আর্মি।
বর্তমানে কাচিন আর্মি শুধু কাচিন এবং উত্তর শান রাজ্যেই নয়, সাগাইং অঞ্চলেও পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে এক হয়ে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করছে।
এ অবস্থায় জান্তা বাহিনী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ও বেসামরিক নাগরিকদের ওপর বিমান শক্তি ব্যবহার করছে। বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আনা হয়েছে।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
৮ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
৯ ঘণ্টা আগে