এবারের জাতীয় সংসদ নির্বাচনের পুরো সময়টা নির্বাচনী গান নিয়েই ব্যস্ত ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা সাব্বির জামান। ছয়জন প্রার্থীর জন্য গান করেছিলেন তিনি। সাব্বির জানালেন, ছয়জনের প্রত্যেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিটিভিতেও গেয়েছিলেন নির্বাচনবিষয়ক সচেতনতামূলক একটি গান। নির্বাচনী গানের ব্যস্ততার আগে তৈরি করেছিলেন নিজের একটি গান। শিরোনাম ‘ও মেয়ে’।
৭ জানুয়ারি নির্বাচনের ফলাফলের মাঝেই তিনি প্রকাশ করেছেন গানটি। ‘ও মেয়ে তুমি তুমি আর আমায় এভাবে দেখো না’—এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন সাব্বির। মিউজিক ভিডিও বানিয়েছেন লতা আচার্য। গানঘর প্রযোজিত রোমান্টিক ঘরানার গানটি প্রকাশ করা হয়েছে সাব্বির জামানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। মডেল হয়েছেন সিনথিয়া।
ও মেয়ে গানের জন্মকথা জানতে চাইলে সাব্বির বলেন, ‘এটা কিন্তু আমার লাইফটাইম সং। মানে জীবন থেকে নেয়া গান। একদিন কফি শপে কফি খেতে বসে চোখ পড়ল এক মেয়ের দিকে। সে এমনভাবে তাকাচ্ছিল, তার চাহনির প্রেমে পড়ে গেলাম। ওখানে বসেই মনে মনে লিখে ফেললাম প্রথম চারটি লাইন। এরপর বাসায় ফিরে আমার স্ত্রীকে ঘটনাটি বলে গানের চারটি লাইনও শোনালাম। পছন্দ হলো তার। বলল, এক্ষুনি স্টুডিওতে যাও, সুর করে ফেল, পারলে বাকি লাইনগুলোও লিখে ফেল। আমি স্টুডিওতে বসলাম। গানের মুখটা সুর করে ফেললাম।’
পুরো গানটি তৈরি হওয়ার পর সাব্বির বসলেন মিউজিক ভিডিওর পরিকল্পনা নিয়ে। মডেল হিসেবে বেছে নিলেন সিনথিয়াকে। আর লোকেশন হিসেবে কক্সবাজার। নির্বাচনী ব্যস্ততা শেষে ৭ জানুয়ারি ‘ও মেয়ে’ প্রকাশ করলেন অনলাইনে।
সাব্বির জানালেন, ইউটিউবের চেয়ে ফেসবুকে ভালো সাড়া মিলেছে গানটির। রোমান্টিক গান শেষে এখন একটি দেশাত্মবোধক গান নিয়ে কাজ করছেন সাব্বির। কবির বকুলের লেখা ও সুরে ‘আকাশ পাহাড় নদী সাগর’ শিরোনামের গানটির রেকর্ডিং শেষ। এখন চলছে ভিডিওর পরিকল্পনা। মিউজিক ভিডিও নির্মাণ শেষে আগামী মার্চ মাসে মুক্তি দেবেন এ গানটিও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫