
ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে মাখোঁর মন্ত্রিসভায় আসতে পারেন গ্যাব্রিয়েল আত্তাল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এক্সে শেয়ার করা এক পোস্টে মাখোঁ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় এলিজাবেথ বোর্ন আমাদের জাতির সেবায় প্রতিদিন অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রের নারীদের সাহস, প্রতিশ্রুতি ও সংকল্প নিয়ে আপনি আমাদের প্রকল্প বাস্তবায়ন করেছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ।’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে ডানপন্থী বিরোধীদের সমালোচনার মুখে মন্ত্রিসভায় রদবদল নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে তিনি শিগগিরই নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে পারেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। গত মাসে পার্লামেন্টে অভিবাসন বিল পাস হওয়ার পর থেকে রাজনৈতিক প্রতিকূলতার সঙ্গে লড়ছেন মাখোঁ। বিলটি পাস হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের অবস্থান দুর্বল হয়ে পড়ে।
মাখোঁ গত সপ্তাহে অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার এবং সাবেক প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপের সঙ্গে তাঁর প্রশাসনকে নতুন করে সাজানোর বিষয়ে পরামর্শ করেছেন। যদিও প্রধানমন্ত্রী বোর্নের সঙ্গে বৈঠকের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানা গেছে।
এদিকে, প্রাথমিকভাবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে ফ্রান্সের বর্তমান শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের নাম। তবে মাখোঁর সমালোচকেরা ইতিমধ্যে ৩৪ বছর বয়সী শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

পাকিস্তানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক (তাঁরা পাকিস্তানি নাগরিক হলেও) ইসলামাবাদ, করাচি ও লাহোরের বাইরে কোথাও সংবাদ সংগ্রহ করতে চাইলে আগে সরকারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিতে হবে।
১০ মিনিট আগে
উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ইউনিটে ইউক্রেনে হামলা চালানোর জন্য ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি লঞ্চার থাকতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ বুধবারের এই হামলায় অন্তত ১৭ জন নিহত এবং বড় বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের গুদাম ও লজিস্টিকস কেন্দ্র ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গতকাল মঙ্গলবার দিনভর ইরানের সঙ্গে তাঁর প্রশাসনের ‘খুবই ভালো আলোচনা’ হয়েছে। তাঁর এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে প্রত্যাশা জোরালো হয়েছে। তবে একইসঙ্গে হুমকি দিয়ে তিনি বলেছেন, হরমুজ খুলে না দিলে ইরানকে ‘খুব মার দেওয়া হবে।’
৫ ঘণ্টা আগে