
খতনা করাতে গিয়ে ৫ বছরের শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি মৃত আয়ানের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
আজ মঙ্গলবার আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম রিট আবেদনটি দায়ের করনে। এটি শুনানির জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চে উপস্থাপন করা হবে বলে তিনি জানান।
শাহজাহান আকন্দ মাসুম বলেন, সুন্নতে খতনার জন্য ‘অতিরিক্ত অ্যানেসথেসিয়া’ দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে।
‘বিষয়টি হৃদয়বিদায়ক। তাই আমি জনস্বার্থে রিট করেছি। আমরা সাত দিনের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে বলেছি।’
তিনি আরও বলেন, ‘ইউনাইটেড হাসপাতালে গত ১৫ বছরে চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না, একজন বিদেশি পাইলট, বিশ্বব্যাংকের একজন কর্মকর্তার মাসহ অনেকে অবহেলায় মারা গেছেন। তারা প্রতিনিয়ত অবহেলা করে যাচ্ছে। তাই এই হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়েছি।’
খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান ৮ জানুয়ারি রাজধানীর সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। শিশু আয়ান টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিল বলে জানা যায়।

২০২৫ সালের মার্চ মাসের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়।
১৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আশা প্রকাশ করেন যে ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারি এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।
৩ ঘণ্টা আগে