
বিদেশিরা প্রথমে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও এখন নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল (অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ) হলেই ক্রেডিবল বা বিশ্বাসযোগ্য বলে স্বীকৃতি দেবে। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, ‘প্রত্যেকের প্রতি বার্তা একটাই, সারা বিশ্ব আমাদের এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা প্রথমে অংশগ্রহণমূলক বললেও পরবর্তী সময়ে তিনটি শব্দের প্রতি জোর দিচ্ছেন—ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল। যদি আমরা এই নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল করতে পারি। তাহলে তারা ক্রেডিবল বলে স্বীকৃতি দেবে।’
কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে মো. জাহাংগীর আলম বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করার লক্ষ্যে নির্বাচন কমিশনারেরা জেলা পর্যায়ে গিয়ে প্রত্যেক প্রার্থী বা তাঁর বৈধ প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে যারা সম্পর্কিত—থানার ওসি থেকে শুরু করে সবার সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনারও ওসি ও ইউএনও থেকে শুরু করে সবার সঙ্গে মতবিনিময় করেছেন।’
একই অনুষ্ঠানে নির্বাচন সুষ্ঠু না হলে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে হতে পারি বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, ‘উদ্দেশ্য একটাই, সেটি হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।’
মো. আনিছুর রহমান বলেন, ‘আমরা যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। আমরা সেটা চাইব না। কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কোনো মতেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যেই পদক্ষেপ গ্রহণ করার দরকার, সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেখানে পদক্ষেপ নিতে হবে।’
অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৬ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার ৪৪৬টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র ৪২টি। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে দশভাগের একভাগে।
১৩ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
১৭ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
১৭ ঘণ্টা আগে