মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হওয়ার আগ থেকেই বৃষ্টির শঙ্কা ছিল। তবে শুরুতে বেরসিক বৃষ্টি কোনো বাগড়া না দিলেও ম্যাচের ১১তম ওভারে এসে দিয়েছে। এতে খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন আম্পায়ার।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১১ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান তুলেছে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের ১৮ রানের বিপরীতে ৯ রানে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। অনেকটা প্রথম টি-টোয়েন্টির মতোই। তবে শুরুতে উইকেট নিলেও সেদিনের মতো নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে ফেলতে পারেননি শরীফুল-মোস্তাফিজুর রহমানরা। উল্টো ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিকেরা।
দলীয় ৯ রানের সময় বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন শরীফুল, ফিন অ্যালেনকে ২ রানে ফিরিয়ে। শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দ্রুত ঘুরে দাঁড়ায় কিউইরা। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন দুই কিউই ব্যাটার মিচেল ও টিম সেইফার্ট।
শুরুতে উইকেট হারানোয় মিচেল দেখে-শুনে খেললেও সেইফার্ট চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। ২৩ বলে ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ৪৩ রান করেন তিনি। ইনিংসটি সাজান ১ ছক্কা ও ৬ চারে। ফিফটির আগে তাঁকে থামিয়ে অবশ্য বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব।

আর্জেন্টিনা কি রেফারিংয়ে বিশেষ সুবিধা পাচ্ছে? বিষয়টি নিয়ে এবারের বিশ্বকাপের বিতর্কের শেষ নেই। বিশেষ করে শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কয়েকটি সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে বিষয়ট নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে পরিসংখ্যান বলছে, বাস্তব চিত্রটি কিছুটা ভিন
১৭ মিনিট আগে
দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে ২০২৬ বিশ্বকাপ। গ্রুপপর্ব, সেরা ৩২, শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনাল শেষে এবার সেমিফাইনালের লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা। শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। দলগুলোকে ফাইনালে ওঠার মূলমন্ত্র জানিয়ে দিলেন জার্মান কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান।
১ ঘণ্টা আগে
যখনই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত হয়েছে, তখন থেকেই ছড়াচ্ছে উত্তাপ। লিওনেল স্কালোনি যতই রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে স্বাভাবিকভাবে একটি ফুটবল ম্যাচ হিসেবে দেখুন না কেন, এই দুই প্রতিপক্ষের অতীত ইতিহাস হয়তো অনেকেরই জানা। সেকারণেই আটলান্টা পুলিশ একটু বেশি চিন্তিত।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগান লাল কার্ড উঠিয়ে নেওয়ার ব্যাপারে সমালোচনা কম হয়নি। এবার জানা গেল চমকে দেওয়ার মতো এক তথ্য। মাত্র এক জনের সিদ্ধান্তেই তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে