ছন্দ হারিয়ে অনেক দিন ধরেই নিজেকে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। ফর্মে না থাকায় সর্বশেষ আইপিএলে তাঁকে ২ ম্যাচের বেশি খেলায়নি দিল্লি ক্যাপিটালস। ফর্ম বিবেচনায় দল পাবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা ছিল। দুবাইয়ে চলতে থাকা ২০২৪ আইপিলের নিলাম রাত ৮টা পর্যন্ত বাংলাদেশের কারও নাম না ডাকায় সংশয় ছিল, এবার তাহলে বাংলাদেশের কোনো ক্রিকেটার থাকছেন না!
তবে সব শঙ্কা উড়িয়ে দল পেয়েছেন শুধু মোস্তাফিজ। বাঁহাতি পেসারকে ২ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই আইপিএলের ক্যারিয়ারে তাঁর পঞ্চম দল। এর আগে তিনি খেলেছেন দিল্লি, রাজস্থান, মুম্বাই ও হায়দরাবাদের হয়ে। ২০১৬ সালে নিজের প্রথম আইপিএলে তিনি হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়।
এবার নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্যই ছিল ২ কোটি রুপি। ভিত্তিমূল্যেই তাঁকে দলে ভিড়িয়েছে ধোনির চেন্নাই। গতবার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকায় বিসিবির অনাপত্তিপত্র পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল মোস্তাফিজকে।
২০২৪ আইপিএল হওয়ার সম্ভাবনা মার্চের শেষ থেকে পুরো মে পর্যন্ত। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। সাধারণত টেস্টে দেখা যায় না মোস্তাফিজকে। টি–টোয়েন্টিতে খেলার জন্য হয়তো তাঁকে কিছুদিনের জন্য আসতে হতে পারে। সব মিলিয়ে ফিজকে পাওয়ার নিশ্চয়তা পেয়েই হয়তো তাঁকে দলে ভিড়িয়েছে চেন্নাই।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৩৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
৪২ মিনিট আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে