প্রিয় ইয়ারবাডটি হারিয়ে গেলে মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। সেটি খুঁজে পাওয়া গেলে তো কথাই নেই। কিন্তু খুঁজে পাবেন কীভাবে? খুব সহজ বিষয়। এটি অ্যালার্ট সেট এবং ট্র্যাক করা যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইয়ারবাড হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যাপল, স্যামসাংসহ একাধিক প্রতিষ্ঠান এখন তাদের তৈরি ইয়ারবাডে এই সুবিধা দিচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাড ট্র্যাক করার উপায়
স্যামসাং তাদের নতুন ইয়ারবাডগুলোয় খুঁজে পাওয়ার সুবিধা রেখেছে। গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপ এবং স্মার্টথিংকস অ্যাপের মাধ্যমে সহজে ট্র্যাক করা যায়। সে জন্য অবশ্যই অ্যাপটি ফোনে ইনস্টল করতে হবে। ইয়ারবাড যদি ফোনের সঙ্গে সংযুক্ত থাকে এবং ব্যাটারিতে পূর্ণ চার্জ থাকে, তাহলে গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপের মাধ্যমে সহজে লোকেশন ট্র্যাক করা সম্ভব। তারপর ফাইন্ড মাই ইয়ারবাড অপশনে ক্লিক করলে স্মার্টথিংকস অ্যাপ ইয়ারবাডের শেষ লোকেশন জানাবে এবং রিং অপশনে ক্লিক করলে ইয়ারবাড থেকে একটি বিপ শব্দ বেরিয়ে আসবে। এ শব্দ সেটিকে খুঁজে পেতে সাহায্য করবে।
অ্যালার্ট সেট
এই সমস্যার মধ্যে যাতে পড়তে না হয়, সে জন্য স্মার্টথিংকস অ্যাপে গিয়ে অ্যালার্ট সেট করেও রাখা যায়। ইয়ারবাড যদি হারিয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসবে মোবাইলে। এটি ছাড়া স্যামসাংয়ের স্মার্টওয়াচ দিয়ে ঠিক একইভাবে ট্র্যাক করা সম্ভব। স্যামসাং গ্যালাক্সি ইয়ারবাড নিয়ে বেরোনোর আগে অবশ্যই স্মার্টথিংকস অ্যাপে গিয়ে ডিভাইস ও মডেল নম্বর দিয়ে ফাইন্ড মাই ডিভাইস সিলেক্ট করে রাখুন। তাতে হারিয়ে ফেললেও সেটি মোবাইল ফোনে নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেবে।
সূত্র: স্যামসাং

জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে যেমন উন্মাদনা রয়েছে, তেমনি রয়েছে এক অজানা আশঙ্কা। কেউ বলছেন, কাজের সুবিধা এসেছে। আবার কেউ ভাবছেন, চলে যাবে চাকরিটা! তবে সাম্প্রতিক উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, এআই শুধু মানুষের কাজ কেড়ে নিচ্ছে না; বরং নতুন ধরনের কর্মসংস্থান তৈরি এবং
৩৩ মিনিট আগে
কিশোর-কিশোরীদের ডিজিটাল জীবনের একটি বড় অংশজুড়ে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে এই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে অভিভাবকদের উদ্বেগও কম নয়। সম্প্রতি মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান) অভিভাবকদের জন্য ‘ইনসাইটস’ নামে একটি শক্তিশালী টুল উন্মুক্ত করেছে।
২ ঘণ্টা আগে
বর্তমানে আলোচনা চলছে স্মার্ট গ্লাস, বিল্ট-ইন ক্যামেরাযুক্ত পরিধানযোগ্য পেনডেন্ট এবং এআই-সমৃদ্ধ এয়ারপড নিয়ে। এদিকে আগামী ১ সেপ্টেম্বর থেকে অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস। তাঁর লক্ষ্য হলো, এসব পণ্যকে আইফোনের
২ ঘণ্টা আগে
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর আইনি নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়া। তবে গত ডিসেম্বরে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা মানছে না দুই-তৃতীয়াংশেরও বেশি কিশোর-কিশোরী। এমন তথ্যই উঠে এসেছে একটি জরিপে।
১৭ ঘণ্টা আগে