
নতুন শিক্ষাক্রমের উপজেলা পর্যায়ের অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম ১৭ ডিসেম্বর শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় দেশের ৬৪ জেলার ৪৭৬ উপজেলায় নতুন কারিকুলাম বিস্তরণবিষয়ক ৭ দিনব্যাপী অষ্টম ও নবম শ্রেণির শ্রেণি শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও বলা হয়, এই সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণও চলমান থাকবে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করবেন, তাই নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত তারিখ অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
জানা গেছে, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম ৯-১৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। তবে গত ৬ ডিসেম্বর তা স্থগিত করা হয়। এরও আগে ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘বিশ্ববন্ধু ৯৩ পরিবার’ (এসএসসি’ ৯৩ ব্যাচ)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ, ১২ রমজান) রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত পলওয়েল কারনেশন রয়েল গার্ডেন রেস্তোরাঁয় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
১৩ ঘণ্টা আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
১৪ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
২ দিন আগে