
দুটি বিষয় নিয়ে গত কিছু দিনে বেশ চর্চা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। ক্রিকেটার নাসুম আহমেদের সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহে নাকি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলার সময় অসৌজন্যমূলক আচরণ করেছেন। সর্বশেষ ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়া মুশফিকুর রহিমের বিরুদ্ধে একটি টেলিভিশনের খবর নিয়ে আইন-আদালত পর্যন্ত গড়াল।
দুটি বিষয় যেভাবে প্রচার হয়েছে, মানুষের মধ্যে ছড়িয়েছে—তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বেশির ভাগ ভিত্তিহীন, মনগড়া, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থন করতে না দেওয়া, তথ্য-দলিল ছাড়া প্রকাশিত খবরে বিসিবি নিশ্চুপ থাকে বলেই এ ধরনের খবর আরও বেশি প্রতিষ্ঠা পাচ্ছে বলেই মনে করা হচ্ছে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্টের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে এসব নিয়েই বেশি কথা বলতে হলো।
সেখানে পাপন নাসুম ও মুশফিক ইস্যুতে বলেছেন, ‘ডাহা মিথ্যা, কিছুই বলার নেই।’ বিশেষ করে তিনি নাসুমের ইস্যুতে বলেছেন, ‘আমি জানি না (নাসুমকে চড় মারার ঘটনা)। আমি কোনো দিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিনি, একটা টিভিতে প্রচার করার আগে।’ পাপন আরও যোগ করেন, ‘আমাকে বলা হয়েছে। আমি গিয়ে আবার কোচকে খুব শাসিয়েছি। এ রকম কিছু। আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি—এটা ডাহা মিথ্যা। এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা মিথ্যা, এটা নিয়ে কথা বলব কেন।’
এরই মধ্যে ফিক্সিংয়ের অভিযোগ তোলা ৭১ টেলিভিশনকে আইনি নোটিশ দিয়েছেন মুশফিক। মুশফিকের আউটের ধরন নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি ৬ ডিসেম্বর ‘মিরপুর টেস্টে স্পট ফিক্সিংয়ের গন্ধ, সন্দেহ সিনিয়র ক্রিকেটারের দিকে’ শিরোনামে একটি প্রতিবেদন নিজেদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করে। আজ পাপন জানালেন, তাঁরা এখানে কী পদক্ষেপ নিচ্ছেন, সেটি জানা যাবে শিগগির।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে