গতকাল মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে বাবা-ছেলের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের গল্প। এদিকে রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর মারা গেছেন তিন বছরের বেশি সময় হয়েছে। অ্যানিমেল মুক্তির আগে বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে কথা বলেছেন রণবীর।
বাবা হিসেবে ঋষি কাপুরকে শ্রদ্ধা করলেও সেই টান বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁদের মধ্যে ছিল না বলেই দাবি করেছেন রণবীর। সঙ্গে জানিয়েছেন ঋষি কাপুরের চলে যাওয়া, না থাকাটা তিনি এখনো পুরোপুরিভাবে অনুভব করে উঠতে পারেননি।
আনস্টপেবল এনবিকেতে ‘অ্যানিমেল’ সিনেমার প্রচারে রণবীর বলেন, ‘শৈশবে বাবার খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না আমি। ওর সঙ্গে (অ্যানিমেল সিনেমায় অর্জুনের চরিত্র) ওর বাবার সম্পর্ক যেমন ছিল, আমাদেরটাও তাই ছিল। আমি তাঁকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম কিন্তু একটা দূরত্ব ছিলই। আমি মনে করি ভারতের প্রায় সব জায়গাতেই বাবা-ছেলের সম্পর্ক একটু নীরস। ফলে এই গল্পের সেই জায়গাটার সঙ্গে নিজের ভীষণ মিল খুঁজে পেয়েছি।’
বাবার মৃত্যু প্রসঙ্গে রণবীর বলেন, ‘সন্তানের কাছে বাবার মৃত্যুর থেকে বড় শোক আর কীই বা হতে পারে। কিন্তু কয়েক বছর আগে আমি বাবাকে হারিয়েছি তাও তাঁর চলে যাওয়া, না থাকাটা আমি অনুভব করে উঠতে পারিনি। কারণ সব সময় আমাদের শেখানো হয়—ছেলে মানেই তোমাকে শক্ত থাকতে হবে, বেশি এক্সপ্রেস করা যাবে না।’
‘অ্যানিমেল’-এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রথম গানে তাঁদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ট্রেলার দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। এ ছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে অনিল কাপুর, ববি দেওলকে।

ঢাকা থিয়েটারের ‘রঙমহাল’ নাটক দিয়ে প্রথমবার মঞ্চ নির্দেশক হিসেবে নাম লিখিয়েছেন ফারুক আহমেদ। আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রঙমহাল নাটকের ষষ্ঠ প্রদর্শনী।
১৮ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেড়েছে বাংলাদেশের অংশগ্রহণ। শুধু অংশগ্রহণ নয়, পুরস্কার জেতার খবরও আসছে নিয়মিত। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মানুষের বাগান’।
১৯ ঘণ্টা আগে
ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর জীবন উঠে আসছে বড় পর্দায়। এখন পুরোদমে চলছে সৌরভের বায়োপিক ‘দাদা’-এর শুটিং। গতকাল সৌরভ গাঙ্গুলীর জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় সিনেমার ফার্স্ট লুক পোস্টার। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় মুক্তির তারিখ।
২০ ঘণ্টা আগে
নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। গানের শিরোনাম ‘খেয়ালী সুর’। প্রকাশিত হয়েছে ফাহমিদা নবী নামের ইউটিউব চ্যানেলে। গানের কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ, সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।
২১ ঘণ্টা আগে