কৃত্রিম বুদ্ধিমত্তা (এইআই) প্রযুক্তির দায়িত্বে থাকা টিম বা দল ভেঙে দিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ টিমের সদস্যদের অন্য বিভাগগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। এআই সম্পর্কিত ক্ষতি ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে গত শনিবার এক ঘোষণায় কোম্পানি জানিয়েছে।
ইমেইলের মাধ্যমে বিবৃতি দিয়ে মেটার মুখপাত্র বলেন, মূল পণ্য ও প্রযুক্তির উন্নয়নে কর্মীদের কাছাকাছি নিয়ে আসতে চায় কোম্পানিটি। বেশিরভাগ এআই দলের সদস্যরা জেনারেটিভ এআই বিভাগে চলে যাবে। দায়িত্বশীল এআই উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে মেটার প্রচেষ্টাকে সমর্থন করতে থাকবে। আবার কিছু সদস্য এআইয়ের কাঠামো উন্নয়নে কাজ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপদ ও দায়িত্বশীল এআই প্রযুক্তি তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে কোম্পানি। এজন্য অনেক বিনিয়োগ করছে কোম্পানি। এই পরিবর্তনগুলি ভবিষ্যৎ চাহিদা মেটাতে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ইনফরমেশন’ এই বিষয়ে প্রথম তথ্য তুলে ধরে।
ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি ও বিজ্ঞাপনদাতাদের জন্য বিচিত্র টেক্সট তৈরির মত বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল গত অক্টোবরে উন্মোচন করে মেটা।
মেটার এআইভিত্তিক পণ্যের মধ্যে রয়েছে লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘লামা ২’ এবং এআই চ্যাটবট ‘মেটা এআই’। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে বাস্তবধর্মী ছবি তৈরি করতে পারে মেটা এআই।
এই বছরে এআই প্রযুক্তি নিরাপত্তায় জোর দেওয়ার নির্দেশনা দিয়েছে বিভিন্ন দেশের সরকার। এজন্য মেটা ও মাইক্রোসফটের মত কোম্পানি এই ধরনের উদ্যোগ নিয়েছে। এ বিষয় নিয়ে এআই কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের সরকার।
প্রেসিডেন্ট জো বাইডেন সরকারি সংস্থাগুলোকে এআই বিষয়ে নিয়ম–নীতি তৈরির নির্দেশনা দিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এআই নিয়ে কিছু নীতি করে করেছে। তবে এই নীতি এখনো কার্যকর করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন।

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং শিল্পের বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটাতে আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ শীর্ষক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের উদ্যোগে
১০ ঘণ্টা আগে
তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
৩ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে