গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। এবারও ইংল্যান্ডকে নিয়ে বাজি ধরার লোক কম ছিল না। দলে জস বাটলার-বেন স্টোকসদের মতো তারকা। বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবে সবাই ইংলিশদেরও রেখেছিল ফেবারিটদের তালিকায়।
কিন্তু ঘটলো উল্টো। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা আর কাটাতে পারেনি তারা। বিসর্জন দেয় সেমিফাইনালের স্বপ্ন। বাটলাররা গতকাল পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে।
তবে সমাপ্তির পরপরই নতুন শুরুর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই সফরের জন্য বলতে গেলে একেবারে নতুন দলই দিল ইংলিশরা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে আছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা শুধু ৬ জন। তাদের একজন অধিনায়ক-উইকেটরক্ষক বাটলার। সঙ্গে আছেন হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। ইংল্যান্ড দলের নির্বাচকেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে রেখেছেন বেশ কয়েকজন নতুন মুখ। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
ওয়ানডে দলে থাকা জশ টাং, ওলি পোপ ও জন টার্নারের এখনো একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি। ১৫ সদস্যের স্কোয়াডে ফেরানো হয়েছে জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে। জায়গা হয়নি স্টোকস, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, মঈন আলীর মতো তারকাদের। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও রিজার্ভ দলে থাকা জোফরা আর্চারকেও নেওয়া হয়নি ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘোষিত দলে।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাং, জন টার্নার।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, রিস টপলি, জন টার্নার, ক্রিস ওকস।

সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার। কিউইরা হুংকার দিয়েছে সিরিজ জয়ের। রানা তাই নির্লিপ্ত হাসিতে বললেন, ‘মুখে ক্রিকেট খেলা হয় না, খেলতে হয় মাঠে।’ মিরপুরের ২২ গজ আজ রানার সেই কথারই সাক্ষ্য দিল।
১১ মিনিট আগে
দীর্ঘ ২৫ বছর পর কভেন্ট্রি সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার কারিগর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড পেলেন তাঁর প্রাপ্য স্বীকৃতি। প্রত্যাশার সব সীমানা ছাপিয়ে কভেন্ট্রিকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ায় তাঁকে ইএফএল চ্যাম্পিয়নশিপের বর্ষসেরা কোচ নির্বাচিত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্
৪১ মিনিট আগে
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালকে সভাপতি করে গঠন করেছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। এই কমিটির মূল দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। তামিম আজ বিসিবি নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন সাংবাদিকদের।
১ ঘণ্টা আগে
সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে আজ ৬ উইকেটের আয়েশি জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তবে সিরিজে সমতায় ফেরার পর একটা প্রশ্ন অনেকেরই জেগেছে যে নাজমুল হোসেন শান্তর এখন কী অবস্থা।
২ ঘণ্টা আগে