
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে গণভবনে গেটে এ কথা বলেন ওবায়দুল কাদের।
পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেওয়া বক্তব্যকে ‘শিষ্টাচার বহির্ভূত’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত, অশোভন যে বক্তব্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। চট্টগ্রামের বাঁশখালির চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা আমরা নেব। এ ধরনের শিষ্টাচার বহিভূত আচরণ করা মোটেও উচিত নয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘সম্মানিত ব্যক্তি—তিনি কূটনীতিক হোক, আর যেই হোক, তার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হতে পারে না। দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’
তফসিল ঘোষণার পরে আওয়ামী লীগের প্রধান কার্য়ালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি হবে। দাম ৫০ হাজার টাকা। এটা অনলাইনেও সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন কাদের।
কাদের বলেন, ‘অগ্নিসন্ত্রাসের নাশকতার জবাবে নেতা-কর্মীরা সতর্ক পাহারায় রয়েছে তাদের আরও সতর্ক হওয়ার জন্য বলছে শেখ হাসিনা। আটটি বিভাগীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের জেলা সদরে যেতে বলেছেন। নির্বাচন ভন্ডুল করার যে চক্রান্ত চলছে তা প্রতিহত করতে হবে।’
এ ছাড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ১৪টি উপকমিটি করা হয়ে।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
৬ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
১১ ঘণ্টা আগে