
ফেসবুক রিল্স বা ইনস্টাগ্রামের সুবাদে প্রিয় বলিউড তারকার নিত্যদিনের নানা আপডেট পেয়ে যান ভক্তরা। তাঁদের স্কিনকেয়ার রুটিন বরবারই পাঠক ও ভক্তদের আগ্রহের বিষয়। শীর্ষস্থানীয় বলিউড নায়িকারা নিয়মিত কীভাবে নিজেদের ত্বকের যত্ন নেন, তা নিয়েই এই আয়োজন।
কারিনা কাপুর
ইনস্টাগ্রাম ফলো করলেই বোঝা যায় শরীরচর্চার ব্যাপারে ভীষণ পরিশ্রমী বেবো। শরীরচর্চার ফলে তাঁর শরীর থেকে টক্সিন সহজেই বেরিয়ে যায়, তাই তাঁর ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা সব সময়ই থাকে। তবে এর বাইরে ত্বকে তিনি চন্দনের প্যাক মাখতে ভালোবাসেন। চন্দন গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল ও এক চিমটি হলুদ মিশিয়ে থকথকে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। এই প্যাক তাঁর ত্বককে দাগমুক্ত ও সুন্দর রাখে।
তারা সুতারিয়া
বি-টাউনে বলতে গেলে নতুন মুখ তারা সুতারিয়া। কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যালে জেল্লা ছড়ান লাস্যময়ী এই তারকা। তাঁর রূপের রহস্য কী? ত্বকের যত্নে ঘরোয়া উপাদানেই ভরসা রাখেন হালের এই নায়িকা। বেসন, টকদই, হলুদ ও মধুর মিশ্রণ নিয়মিত ত্বকে মাখেন। আধা শুকনো হয়ে গেলে ম্যাসাজ করে স্নান করে নেন। বাড়তি কোনো ঝামেলা নেই, আবার ত্বকও থাকে টানটান।
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনার কাচের মতো স্বচ্ছ ত্বকের রহস্য জানতে চাইবে না এমন ভক্তের সংখ্যা নেই বললেই চলে। কী এমন মাখেন, যাতে তাঁর ত্বক এমন ঝকঝকে তকতকে থাকে? এর উত্তরে ক্যাটরিনা বলেন–‘ত্বকের যত্নে ব্যাংক লুটের মতো কোনো খরচাই করার প্রয়োজন নেই। ঘুম থেকে উঠে বরফজলে কয়েকবার মুখ ডুবিয়ে নিলেই যথেষ্ট।’ একটা বাটিতে পানি নিয়ে তাতে বেশ কিছু বরফের টুকরো ছেড়ে দিন। এবার চার-পাঁচবার এই পানিতে মুখ ডুবিয়ে তুলে টিস্য়ু দিয়ে মুখ মুছে নিন। এই পদ্ধতিতে যত্ন নিলে মুখের ফোলাভাব কমে ও ত্বক উজ্জ্বল হয়।
দীপিকা পাড়ুকোন
বাজিরাও মাস্তানি বরাবরই নো মেকআপ লুকে আত্মবিশ্বাসী। বাদামি রঙা মসৃণ ত্বকের যত্নে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিটিএম পদ্ধতি। মানে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিংয়ের ওপরে ত্বকের জন্য ভালো আর কোনো দাওয়াই নেই তার কাছে। ঘুমাতে যাওয়ার আগে এই পদ্ধতিতে তো ত্বকের যত্ন নেনই, পাশাপাশি পর্যাপ্ত পানি পান করেন, যাতে ত্বক হাইড্রেটেড থাকে।
জাহ্নবী কাপুর
ত্বকের যত্নে মা শ্রীদেবীর কাছ থেকে শেখা টোটকাই যথেষ্ট জাহ্নবী কাপুরের কাছে। সকালের নাশতার পর বেঁচে যাওয়া ফলমূলই মুখে মেখে নেন। কারণ খাওয়ার পাশাপাশি ত্বকের গভীরে ভিটামিন পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
ঐশ্বরিয়া রাই
বিশ্বসুন্দরী তাঁর ত্বকের উজ্জ্বলতার জন্য নিয়মিত বেসন ব্যবহার করেন। স্নানে সাবানের পরিবর্তে ব্যবহার করেন বেসন, হলুদ ও দুধের মিশ্রণ। এই প্যাক তাঁর ত্বকের ময়লা কাটাতে সাহায্য় করে এবং ত্বকের গভীরে পুষ্টি জোগায়।
সারা আলী খান
সারা আলী খান ত্বকের মরা কোষ ঝরাতে নিয়মিত স্ক্র্যাব করেন। স্ক্র্যাব করার ফলে ত্বকের উপরিভাগের ময়লা ও মরা কোষ ঝরে যায় এবং রোমকূপের গোড়ায় পর্যাপ্ত পুষ্টি পৌঁছাতে পারে। স্ক্র্যাবিংয়ের জন্য তিনি আমন্ডের গুঁড়ো ব্যবহার করেন। এই প্রাকৃতিক স্ক্র্যাব তাঁর ত্বককে কোমল রাখতে সাহায্য করে।
কিয়ারা আদভানি
কিয়ারা আদভানির নরম ও কোমল ত্বকের রহস্য টমেটো। ত্বকের রোদে পোড়া দাগ, কালচে ছোপ ছোপ দাগ দূর করতে এবং ত্বকের জেল্লা বাড়াতে নিয়মিত টমেটো বাটা ব্যবহার করেন।
শিল্পা শেঠি
শিল্পা শেঠি বিশ্বাস করেন, ত্বকের জেল্লা বাড়াতে নিয়মিত ওয়ার্কআউট ও যোগব্যায়াম করার বিকল্প নেই। নিজেও কঠোর ফিটনেস রুটিন মেনে চলেন। ত্বকের পুষ্টির জন্য প্রতিদিন ডাবের পানি পান করেন।
অনন্যা পান্ডে
অনন্যা ফেসিয়াল মিস্ট হিসেবে গোলাপজল ব্যবহার করেন। সারা দিনে বেশ কয়েকবারই এই প্রাকৃতিক ফেস মিস্ট ব্যবহার করেন। এতে করে তাঁর ত্বক ঠান্ডা ও দাগমুক্ত থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

যাঁরা এবার প্রথম কচুমুখী রাঁধবেন, তাঁদের জন্য এই রেসিপি। চিংড়ি দিয়ে কচুমুখী রান্নার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। কচুমুখী ৫০০ গ্রাম, চিংড়ি বড় ৮টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি...
১ ঘণ্টা আগে
প্রাকৃতিক উপাদান ব্যবহার, চুল নিয়মিত আঁচড়ানো, বাঁধার ধরন এবং আরও টুকিটাকি যত্ন নিয়ে সিল্কি চুল পেতে হতো আগেকার দিনের নারীদের। এখনকার সঙ্গে সে সময়ের পার্থক্য হলো, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে চুলের যে ক্ষতি হয় এখন, তখনকার দিনের প্রাকৃতিক কেশচর্চায় তা হওয়ার আশঙ্কা ছিল না। চুল সিল্কি তো হতোই...
৩ ঘণ্টা আগে
মানুষের মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম ভাষা। অনেকে বলেন, ঝগড়া করার সময় নাকি মাতৃভাষায় ঝগড়া করতেই বেশি শান্তি পাওয়া যায়। এমন অনেক ক্ষেত্রে আমরা নিজেদের ভাষা বা কোনো একটি নির্দিষ্ট ভাষাকে বেশি পছন্দ করি। তাই প্রশ্ন আসতেই পারে, আমরা যখন অন্য কোনো ভাষায় কথা বলি, তখন কি শুধু শব্দের পরিবর্তন ঘটে...
২০ ঘণ্টা আগে
স্কার্ট নতুন কোনো পোশাক নয়। ফ্যাশনে পুরোনো পোশাকও যে নান্দনিকতায়, দেশীয় ভাবনায় এবং ভিন্ন কাটিংয়ে একেবারে নতুন করে ধরা দিতে পারে, তারই উদাহরণ হয়ে উঠছে বাংলাদেশে তৈরি ফ্লেয়ার্ড স্কার্ট। বিশেষ করে ভ্রমণ, আড্ডা, ফটোশুট কিংবা বিশেষ কোনো উপলক্ষে নিজেকে একটু আলাদা...
১ দিন আগে