ইসরায়েলকে সমর্থন দেওয়ায় তুরস্কের সংসদে নিষিদ্ধ করা হয়েছে বিশ্বখ্যাত কোম্পানি কোকা-কোলা এবং নেসলের পণ্য। আজ মঙ্গলবার এক বিবৃতিতে পশ্চিমা পণ্য নিষিদ্ধের তথ্য জানিয়েছে দেশটির সংসদ। এতে বলা হয়েছে, ‘যেসব কোম্পানি ইসরায়েলকে সমর্থন দেয় সেসব কোম্পানির পণ্য তুরস্কের সংসদ এলাকার রেস্টুরেন্ট, ক্যাফেটরিয়া এবং চায়ের দোকানগুলোতে বিক্রি করা হবে না।’
সংসদের স্পিকার নুমান কুর্তুলমুস এ সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে নিষিদ্ধ কোম্পানিগুলোর নাম উল্লেখ করা হয়নি। তবে তুরস্কের সংসদের একটি সূত্র জানিয়েছে, কোকা-কোলা এবং নেসলের পণ্য সরিয়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষ এবং অধিকার কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতেই মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সূত্রটি বলেছে, সংসদ স্পিকারের কার্যালয় জনরোষের প্রতি উদাসীন থাকেনি। সংসদের ক্যাফে এবং রেস্তোরাঁ-গুলোর মেনু থেকে এসব প্রতিষ্ঠানের পণ্য সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গাজায় অমানবিক হামলা শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে—ইসরায়েলি এবং ইসরায়েলকে সমর্থন দেয়—এমন পশ্চিমা কোম্পানির পণ্য বর্জনের আহ্বান জানিয়ে আসছেন অনেকে। সেই আহ্বানের অংশ হিসেবেই তুরস্কের সংসদ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক দিনগুলিতে তুর্কি অ্যাক্টিভিস্টরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে উভয় সংস্থার নাম উল্লেখ করেছে। একই সঙ্গে পশ্চিমা সংস্থাগুলোকে তাঁরা ইসরায়েলকে সমর্থক হিসাবে গণ্য করে আসছে।
তুরস্কের সরকার গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ এবং জেরুজালেমের প্রতি পশ্চিমা সমর্থনের তীব্র সমালোচনা করেছে। এক মাস আগে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ করেছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের হামলায় প্রায় ৪ হাজার ১০০ শিশুসহ প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত একমাস ধরে গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার তুর্কি রাস্তায় নেমেছে, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ করেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২২ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে