ডেভেলপারদের ইনস্ট্যান্ট গেম (আইজি) সরাসরি প্রকাশ করার সুযোগ দিয়েছে ফেসবুক। তৈরির প্রাথমিক পর্যায়ে থাকলেও এসব গেম ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের এক ওয়েবসাইটে এসব তথ্য জানা যায়।
এক ব্লগপোস্টে মেটা বলেছে, ইনস্ট্যান্ট গেম ডেভেলপারদের জন্য নতুন পথ খোলা হয়েছে, যেখানে গেমগুলি সরাসরি ফেসবুক গ্রাহকদের জন্য প্রকাশ করা যাবে। এর আগে ফেসবুকের গুণমানের কড়াকড়ির জন্য গেমগুলো বাধা পেত। এসব গেম এখন আরও সহজে খুঁজে পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে মেটা।
প্ল্যাটফর্মটিতে প্লে ল্যাব টিয়ার নামের নতুন পদ্ধতি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে যেসব গেম গুণমানের বিবেচনায় বাদ হয়েছিল, সেগুলো এখানে প্রকাশ করা যাবে। ফলে, গেমগুলো ইউজাররা পাবেন। আর এসব গেম নিয়ে গ্রাহকেরা নিজস্ব অভিজ্ঞতা ও মন্তব্য শেয়ার করতে পারবেন।
উচ্চ মানের ও উচ্চ পারফর্মিং গেমগুলির জন্য কোম্পানিটি প্লে ট্যাব টিয়ার চালু করেছে। প্ল্যাটফর্মটির অর্গানিক সার্চে এই গেমগুলো পাওয়া যাবে এবং এডিটোরিয়াল পেজে প্রচার করা হবে। তবে প্লে ল্যাবের এসব ইনস্ট্যান্ট গেম অরগানিক সার্চ ও এডিটরিয়াল পেজের সমর্থন পাবে না।
প্লে ল্যাব স্তরের গেমগুলো এখনও নিজস্ব গেম পেজ তৈরি করতে পারবে। পেইড ইউজার ও কমিউনিটি তৈরি করে গেমগুলোর গ্রাহক বাড়ানো যাবে।
এছাড়া ফেসবুক স্টোরিজ এপিআই চালু করেছে মেটা। তৃতীয় পক্ষের ডেস্কটপ বা ওয়েব অ্যাপ থেকে ফেসবুক স্টোরিজ তৈরি ও শেয়ার করতে এটি ডেভেলপার, ক্রিয়েটর ও ব্র্যান্ডকে সরাসরি সাহায্য করবে।
নরওয়ের ‘আচরণমূলক বিজ্ঞাপনে’র নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নও গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইকোনমিক এরিয়ার (ইইএ) ৩০টি দেশে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের ডেটা প্রোটেকশন বোর্ড (ইডিপিবি)। গত বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এটি মেটার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। একারণে ফেসবুককে মোট রাজস্বের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

‘প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতায় নেটওয়ার্ক অবকাঠামো এখন কেবল সংযোগের বিষয় নয়, এটি আলাদা একটি ডিজিটাল জগৎ তৈরি করছে। তবে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে নীতিমালায় পরিবর্তনের প্রয়োজন হলেও সব ধরনের লাইসেন্স বাধা এখনই তুলে দেওয়া সম্ভব নয়। আমরা চাই এই খাতের সবাই ন্যায্য সুযোগ পাক। সমন্বয় ও সহযোগিতার...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের কেব্ল টেলিভিশন, সম্প্রচার ও টেলিযোগাযোগ খাত এখন প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে। স্মার্ট প্রযুক্তি, ফাইবার অপটিক নেটওয়ার্ক, আইপি টিভি এবং ডিজিটাল কনটেন্ট ব্যবস্থার বিস্তারের ফলে এই খাত জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান এবং তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতির গুরুত্বপূর্ণ...
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি লেখার বন্যা বইছে। কে আসল লেখক আর কে চ্যাটবটের সাহায্য নিয়ে লিখছেন, তা ধরার জন্য চারদিকে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফলে স্বনামধন্য ও সাধারণ লেখকেরা এখন সম্পূর্ণ নতুন এক সংকটে পড়েছেন—কীভাবে নিজের লেখাকে শতভাগ ‘মানবিক’ বা মানুষের লেখা হিসেবে..
২ দিন আগে
নিরাপত্তা ঝুঁকি ও সাইবার হামলা মোকাবিলায় নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বা এআই মডেলগুলো বাজারে ছাড়ার আগেই সরকারের সঙ্গে শেয়ার করার ঘোষণা দিয়েছে গুগল, মাইক্রোসফট এবং এক্সএআই (xAI)। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) এই তথ্য জানিয়েছে।
৪ দিন আগে