কথাসাহিত্যিক, গীতিকার, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। এ উপলক্ষে নির্মাতা সালাহউদ্দিন লাভলু একটি খণ্ডনাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। নাটকটি লিখেছেন রাজিয়া সুলতানা জেনি। এরই মধ্যে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
আমি হুমায়ূন আহমেদ হতে চাই প্রসঙ্গে নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘নাটকের গল্পটা ব্যতিক্রম ও সুন্দর। ধনী বাবার একমাত্র ছেলে। নাম তার হুমায়ূন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা ও বাবার নাম যা, হুমায়ূনের মা-বাবার নামও তা। সব মিলিয়ে নিজেকে হুমায়ূন আহমেদ ভাবতেই ভালো লাগে হুমায়ূনের। একসময় সে সত্যি সত্যিই কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক মা-বাবার সঙ্গে থাকলে হুমায়ূন আহমেদ হওয়া যাবে না, এই ভেবে রাজধানীর মোহাম্মদপুরে সে একাকী জীবনযাপন শুরু করে দারিদ্র্যের মধ্যে। এরপর শুরু হয় তার হুমায়ুন আহমেদ হওয়ার চেষ্টা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।’
নাটকে হুমায়ূন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী এবং গুলতেকিন চরিত্রে অভিনয় করেছেন রিয়া। হুমায়ূন আহমেদের মায়ের চরিত্রে রয়েছেন ডলি জহুর এবং গুলতেকিনের মায়ের চরিত্রে শিল্পী সরকার অপু।
এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এই নাটকের গল্পভাবনাটা ভালো লেগেছে আমার। আর লাভলু তো সব সময়ই ভীষণ যত্ন নিয়ে কাজ করে। তাই তার সঙ্গে কাজ করে আরাম পাওয়া যায়।’
শিল্পী সরকার অপু বলেন, ‘গল্প ভালো হলে কাজ করতেও ভালো লাগে। সালাহউদ্দিন লাভলু এ দেশের গুণী একজন নির্মাতা। তাঁর কাজ মানেই দর্শকের কাছে ভিন্ন কিছু। এই নাটকটিও তার বাইরে নয়। খুব ভালো হয়েছে কাজটি।’
নাটকটিতে গুলতেকিনের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলুর ছেলে রোশান এবং আরেকটি চরিত্রে অভিনয় করেছেন রোশনী। লাভলুর ছেলে রোশান ক্লাস ফোরে থাকতে প্রথম অভিনয় করেন। গত বছর বাবার নির্দেশনায় একটি খণ্ডনাটকেও অভিনয় করেছিলেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫