অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ মারা গেছেন। গতকাল ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তারেক মাহমুদের মৃত্যুর খবরটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান। এ ছাড়া তাঁর বেশ কয়েকজন সহকর্মী ও নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
রওনক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘তারেক গতকাল রাতে মগবাজার কমিউনিটি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন।’
তারেক মাহমুদকে নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। প্রয়াত অভিনেতার স্মৃতিতে তিনি লিখেছেন, ‘আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘‘গফুরের বিয়ে’’। চরিত্রের নাম ছিল আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে। চরিত্রটি যখন তাঁকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে তাঁর ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাঁকে চিনতে পেরেছিল কিনা, জানি না।’
সবশেষ তিনি লিখেছেন, ‘অবশেষে শুধু বলব, মানুষটা ভালো অভিনয় করত। আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমাদের সহকর্মী সম্পর্কে নির্দ্বিধায় বলতে পারি, এই মানুষটা একজন ভালো মানুষ ছিল। আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমিন।’

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৩ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৪ ঘণ্টা আগে