৮ জিবি র্যামের নতুন স্মার্টফোন ওয়াই২০০ ভারতের বাজারে আনল ভিভো। ৪৪ ওয়াটের চার্জিং ক্ষমতার স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫ জি, স্যামসাং গ্যালাক্সি এম ৩৪ ও রেডমি নোট ১২ ৫জি মডেলগুলোর সঙ্গে এই ফোন প্রতিযোগিতা করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফোনটির ক্যামেরায় নাইট মোড, টাইম-ল্যাপস ভিডিও, ডুয়াল ভিউ, প্রোটেইট, স্লো মোশনসহ বিভিন্ন ফিচার রয়েছে।
ভিভো ওয়াই ২০০ এর দাম ও রং
ভিভো ওয়াই ২০০ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২১ হাজার ৯৯৯ রুপি। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ২৪ হাজার ৯৯৯ রুপি।
ফোনটি জঙ্গল গ্রিন (গাঢ় সবুজ) ও ডেসার্ট গোল্ড (হালকা সোনালি) রঙে পাওয়া যাবে।
ভিভো ওয়াই ২০০ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা-অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬২ দশমিক ৩৫ x ৭৪ দশমিক ৮৫ x৭ দশমিক ৬৯ এমএম
ওজন: ১৯০ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে (১০৮০ x ২৪০০ পিক্সেলস)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: ৬ এনএম স্ন্যাপড্রাগন ৪ জেন
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর ৪ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫ দশমিক ২
আইপি রেটিং: আইপি ৫৪
ইউএসবি: ২ দশমিক শূন্য
ব্যাটারি: ৪৮০০ এমএএইচ
চার্জিং: ৪৪ ওয়াট

অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
১০ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
১৩ ঘণ্টা আগে
আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
১৭ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
১৯ ঘণ্টা আগে