
নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে নথি দেখে সাক্ষ্য নেওয়া বন্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। সঙ্গে ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শুনানিতে এ জে মোহাম্মদ আলী বলেন, ‘এই ঘটনা নিয়ে ১৯ নম্বর মামলা শেখ হাসিনার বিরুদ্ধে এবং ২০ নম্বর মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে হয়। এখন এই মামলার মাথা নেই, বডি আছে। এখন প্রশ্ন এটি চলবে কি? ভবিষ্যৎ দেখবে বিচার বিভাগ কি করেছে। বিচার বিভাগের অবস্থা আমরা ভবিষ্যতে দেখব।’
আবেদনের বিষয়বস্তু নিয়ে আতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় তার সঙ্গে খালেদা জিয়ার আইনজীবীদের তর্ক হয়। তবে আদালতের হস্তক্ষেপে শান্ত হন দুই পক্ষের আইনজীবীরা। একপর্যায়ে আদালত বলেন, ‘শুনানির সময় দেব, তবে শর্ত হচ্ছে যদি কোনো ধরণের উচ্চবাচ্য হয় তাহলে শুনানি সম্ভব হবে না। পরে আগামীকাল বুধবার দুপুর ২টায় পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেন হাইকোর্ট।
আবেদেনের বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘দেখে দেখে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, যা আইনগতভাবে বৈধ না। লাগাতার দেখে দেখে বইয়ের মতো পড়ে পড়ে সাক্ষ্য দেওয়া আইনসিদ্ধ নয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মামলা করেছে দুদক, মামলা পরিচালনা করবে দুদকের আইনজীবী। অথচ মামলা পরিচালনার জন্য হাজির হয়ে যাচ্ছেন অ্যার্টনি জেনারেল। তিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নাকি আওয়ামী লীগের? এর আগে কখনো এমনটি ঘটেনি, এটা নজিরবিহীন।’
২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম। গত ১৯ মার্চ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালতে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে ২ লাখ ৮৯ হাজার ৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ (কেন্দ্র ভাড়া) পরিশোধকে অযৌক্তিক বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমান বিদ্যুৎ-সংকটের জন্য ভুল নীতি, সিদ্ধান্তহীনতা, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে মূল কারণ উল্লেখ করেছে মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের একের পর এক হামলার পটভূমিতে বাংলাদেশ থেকে সৌদিগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগে
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্পিকার ও তাঁর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলকে জাতীয়...
২ ঘণ্টা আগে
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
১২ ঘণ্টা আগে