শিল্পীসংকটের এই সময়ে নির্মাতা, প্রযোজকেরা স্বপ্ন দেখছেন নতুন শিল্পীদের নিয়ে। নতুন শিল্পীদের প্রতিষ্ঠাই কাটাতে পারে ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের এই সংকট। এমন পরিস্থিতিতে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে নতুন দুই নায়ক-নায়িকার। শুক্রবার মুক্তি পাচ্ছে রাইসুল ইসলাম অনিকের সিনেমা ‘ইতি চিত্রা’। এই সিনেমায় অভিনয় করেছেন নতুন জুটি রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু।
মফস্বলের কলেজপড়ুয়া তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ইতি চিত্রা। চলচ্চিত্রে উঠে এসেছে নব্বইয়ের দশকের কিশোর প্রেমের গল্প। নির্মাতা বলেন, ‘ইতি চিত্রায় দর্শক দেখতে পাবে নব্বইয়ের দশকের প্রেম, ভালোবাসার গল্প। একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত হয়েছে গল্প। সিনেমার প্রধান দুই চরিত্র মাসুকের ভূমিকায় অভিনয় করেছেন ইভন আর চিত্রা চরিত্রে ঋতু।’
নাট্যদল দৃষ্টিপাতের হাত ধরে ইভনের অভিনয়ের পথচলা শুরু। সিনেমায় প্রথম কাজ করেছিলেন ২০১৬ সালে, আহসান সরোয়ারের ‘রং ঢং’-এ। নানা জটিলতায় এখনো সিনেমাটি আলোর মুখ দেখেনি। এর পর অভিনয় করেছিলেন ‘একটি না বলা গল্প’ সিনেমায়। তবে নায়ক হিসেবে এবারই তাঁর প্রথম অভিনয়। ইভন বলেন, ‘এই প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলাম। নার্ভাসনেস ও এক্সাইটমেন্ট দুটোই কাজ করছে। ভয় ভয়ও লাগছে। সিনেমার মতো বড় মাধ্যমে সাফল্য পাওয়াটা বড় ব্যাপার। আমরা আমাদের কাজ করেছি। এখন দর্শকদের রায় দেওয়ার পালা।’
ইতি চিত্রা ছাড়াও ‘মেঘের কপাট’ নামের আরেকটি সিনেমার কাজ শেষ করেছেন ইভন। সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমার পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন তিনি। ‘কুহেলিকা’, ‘নিকষ’, ‘অগোচারা’সহ বেশ কয়েকটি ওয়েব কনটেন্টে দেখা গেছে তাঁকে। চরিত্র ও গল্প মনের মতো পেলে নিয়মিত হতে চান সিনেমা ও ওয়েব দুই মাধ্যমেই।
এদিকে ইতি চিত্রা সিনেমা দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জান্নাতুল ফেরদৌস ঋতু। প্রথম সিনেমাতেই তিনি করছেন নায়িকা চরিত্র। তাই নিজেকে প্রথমবার পর্দায় দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। নিজের অভিষেক নিয়ে ঋতু বলেন, ‘সব অভিনয়শিল্পীর স্বপ্ন থাকে নিজেকে বড় পর্দায় দেখার। আমিও অধীর হয়ে অপেক্ষা করছি। এমনিতেই প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে। নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। জানি না দর্শক কীভাবে নেবে আমাকে।’
নিজের প্রথম সিনেমা মুক্তির পরেই অভিনয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাবেন ঋতু। তার আগে দেখতে চান দর্শক তাঁকে কীভাবে গ্রহণ করেন। এ সিনেমায় আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫